মহেশতলা এসবিআই ব্যাংকের চুরির ঘটনায় গ্রেফতার ব্যাংকের প্রাক্তন কর্মী ও তার আত্মীয়

Share:

নিজস্ব প্রতিনিধি,মহেশতলা: গত ২৫ নভেম্বর মহেশতলার এসবিআই শাখার লুট ও চুরির কিনারা করল ডায়মন্ডহারবার জেলা পুলিশ। উদ্ধার চুরি যাওয়া সমস্ত টাকা ও এবং গহনা। গ্রেপ্তার ডি গ্রুপ কর্মী ও তার স্ত্রী সহ তিনজন। এসবিআই শাখার সিসিটিভি(CCTV) ফুটেজ পাওয়া না গেলেও, পার্শ্ববর্তী এইচডিএফসি ব্যাংকের সিসিটিভি ফুটেজেই মেলে সাফল্য। সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করেই তদন্তে নেমেছিল মহেশতলা থানার(Maheshtala P.S.) তদন্তকারী আধিকারিক। ফুটেজে দেখা যায় ওই চতুর্থ শ্রেণীর কর্মী এবং তার স্ত্রীকে।

শনিবার ভোর রাতেই এদেরকে গ্রেফতার করেন মহেশতলা থানার তদন্তকারী আধিকারিক। জানা গিয়েছে, উলুবেড়িয়া থেকে উদ্ধার হয় চুরি যাওয়া সমস্ত টাকা এবং গহনা, তবে দম্পতি সহ বাকি একজনকে কোথা থেকে আনা হয়েছে সেটা পুলিশ এখনও জানায়নি। পুলিশ সূত্রে জানা যায়, তার আগেই ডায়মন্ড জেলা পুলিশের সুপার রাহুল গোস্বামী সহ অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ এবং এসডিপিও(SDPO) কামরুজ্জামান মোল্লা, গ্রেপ্তার হওয়া ওই চতুর্থ শ্রেণীর কর্মীকে সঙ্গে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে কোথা দিয়ে তারা ঢুকেছিল এবং কোথা দিয়ে পালিয়ে গিয়েছিল তা দেখার চেষ্টা করে । পুলিশের জেরায় অভিযুক্ত স্বীকার করেছে বছর দেড়েক আগে প্রাক্তন ব্যাংকের ম্যানেজারের বিশ্বস্ত কর্মী ছিল এই অভিযুক্ত।

সেই সুযোগেই সমস্ত চাবিই সে নকল তৈরি করে নেয়। রবিবার হলেও ব্যাংকের সমস্ত কর্মচারীকে ব্যাংকে আসার জন্য ডায়মন্ডহারবার(Diamondharbour) জেলা পুলিশ থেকে তলব করা হয়। তবে চতুর্থ শ্রেণীর ওই কর্মী এখনো এসবিআই এর এই শাখায় কাজ করতেন না। কিন্তু চতুর্থ শ্রেণীর কর্মীর কাছে সব চাবি নকল করার সুযোগ কে করে দিয়েছিল তা জানতে পুলিশ তদন্ত করছে।আরিফ হোসেন গ্রুগ ডি কর্মী ছিলেন। উস্থি থানার একটি বাড়িতে টাকা ছিল।৪ কিলো ১ গ্রাম সোনার গহনা উদ্ধার হয়।

এছাড়াও ৭৩ লক্ষ টাকার মধ্যে ৬৭ লক্ষ টাকা উদ্ধার হয়েছে । ঘটনার৭ দিনের মাথায় উদ্ধার টাকা ও গয়না।১ বছর আগে নকল চাবি বানিয়ে ছিলো ধৃত ।ডিআইজি (পি আর)(DIG PR)আকাশ মাঘারিয়া সাংবাদিক সন্মেলন করেন মহেশতলা থানায়। তিনি জানান এই ঘটনায় আর কারা যুক্ত আছে তা জানতে পুলিশ জোর কদমে তদন্ত করছে। তবে এই ঘটনাটি এমন একটি অপরাধ যেখানে কোন তালা ভাঙ্গা হয়নি ব্যাংকে প্রবেশ করার জন্য।

বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

২৩ বছর পর মহাসংযোগ, ১৭ অগস্ট শিবলিঙ্গে এই জিনিস চড়ালেই খুলবে ভাগ্য!

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব