মেয়ে জেলে গেলে লড়বেন মহুয়ার মা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের নাম আর্থিক তছরুপ বিরোধী আইনের আওতাধীন মামলায় যুক্ত করেছেন ইডি।  তারপর থেকেইকৃষণনগরের তৃণমূল প্রার্থীর পরিণতি নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। এই আবহেই বুধবার মহুয়া তাঁর মায়ের সঙ্গে একটি কথোপকথন পোস্ট করেন।

মহুয়ার পোস্ট করা স্কিনশটে  লেখা আছে, ‘‘তুমি আমার নামে পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি রাখো। ওরা ( কেন্দ্রীয় তদন্ত সংস্থা)  তোমায় গ্রেফতার করলে আমি ভোটে মনোনয়ন জমা দেব।’’  আর সেই ছবির ক্যাপশনে মহুয়া  লিখেছেন, ‘ বিজেপির ইডি, সিবিআইয়ের দৈনিক প্রেমের উদযাপন নিয়ে আমার মায়ের জবাব। ইউ রক মাম্মি। আসল বাঘিনী।‘এদিনের এই টুইটের পর প্রশ্ন উঠছে, এবার কি রাজনৈতিক ময়দানে আসতে চলছেন মহুয়ার মা ?

অন্যদিকে এদিন এটি ছাড়াও আরও একটি টুইট করেছিলেন মহুয়া। সেখানে লেখা ছিল, ‘খুলে হ্যায় বিজেপি কে দ্বার, আ যাও নহি তো অব কে বার তিহাড়’। অর্থাৎ তাঁর পরিষ্কার ইঙ্গিত বিজেপিতে যোগ না দিলে বিরোধী নেতানেত্রীদের ঠিকানা হবে তিহাড় জেল।

প্রসঙ্গত,  গত ১৯ শে মার্চ মহুয়ার মৈত্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে CBI তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডে লোকপালের সেই নির্দেশের ওপর ভর দিয়েই CBI ইতিমধ্যেই মহুয়ার বিরুদ্ধে FIR দায়ের করেছে। লোকপাল তাঁদের লিখিত নির্দেশে CBI-কে আগামী ৬ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছিল। তাই মহুয়ার বিরুদ্ধে প্রাথমিক তদন্তের কাজ শুরু করে দিয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই এবার সরাসরি শনিবার মহুয়ার  বাবার ফ্ল্যাটে হানা দেয়  CBI। শুধু তাই নয় মহুয়াকে তলব করে ইডি।

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ