চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সিবিআই হানা নিয়ে নির্বাচন কমিশনকে নালিশ মহুয়ার

নিজস্ব প্রতিনিধিঃ সিবিআই তল্লাশি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করলেন তৃণমূল কংগ্রেসের লোকসভা প্রার্থী মহুয়া মৈত্র। রবিবার ভারতের নির্বাচন কমিশনকে একটি চিঠি লিখেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন যে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (CBI ) লোকসভা নির্বাচনের প্রচারকে “হয়রানি ও শ্বাসরোধ করার” লক্ষ্যে “অবৈধ ও অসামঞ্জস্যপূর্ণ কাজ” করছে।

মহুয়া চিঠিতে আরও উল্লেখ করেছেন,  দেশে আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন সিবিআই তাদের তদন্তের কাজ কীভাবে এগোবে সে ব্যাপারে কমিশন একটি গাইডলাইন বা নির্দেশিকা তৈরি করে দিক। শুধু তাই নয় আদর্শ আচরণবিধি চালু থাকাকালীন সময় কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বা দলীয় প্রার্থীর বিরুদ্ধে কোন কঠিন সিদ্ধান্ত নিতে পারে না সিবিআই। তাই এইসকল বিষয় নিয়ে নির্বাচন কমিশনের উচিত একটি নির্দেশিকা পাঠান।

উল্লেখ্য, গত ১৯ শে মার্চ মহুয়ার মৈত্রের বিরুদ্ধে অভিযোগ নিয়ে CBI তদন্তের নির্দেশ দিয়েছিল লোকপাল। ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডে লোকপালের সেই নির্দেশের ওপর ভর দিয়েই CBI ইতিমধ্যেই মহুয়ার বিরুদ্ধে FIR দায়ের করেছে। লোকপাল তাঁদের লিখিত নির্দেশে CBI-কে আগামী ৬ মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছিল। তাই মহুয়ার বিরুদ্ধে প্রাথমিক তদন্তের কাজ শুরু করে দিয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই এবার সরাসরি শনিবার মহুয়ার  বাবার ফ্ল্যাটে হানা দেয়  CBI। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, গেরুয়া শিবির যেন তেন প্রকারণে মহুয়াকে ২৪’র ভোটের আবহে জেলে ঢোকাতে চাইছে। সেই কারণেই CBI’র এই হানাদারি।

Published by:

Share Link:

More Releted News:

পুরুলিয়ায় ‘মমতা পরশে জঙ্গলমহল হাসছে’ তথ্যচিত্রের উদ্বোধন করলেন সায়নী ঘোষ

নির্বাচনের মুখে কলকাতায় ম্যারাথন তল্লাশি ইডি-র

শুক্রে ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক, রয়েছে জনসভা ও পদযাত্রাও

দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে IT হানা, কী কারণে আয়কর তল্লাশি?

প্রথম দফার বিধানসভা নির্বাচনে ৩০৯ জন প্রার্থী কোটিপতি, সেরা ধনী কে?‌

কোচবিহারের মদনমোহন মন্দিরে মুখ্যমন্ত্রী, নিজের হাতে থালা সাজিয়ে দিলেন পুজো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ