মুখ্যমন্ত্রী বাঘিনী, বিজেপি খ্যাঁক শেয়াল: মহুয়া

এই নিয়ে কোনও বিতর্ক থাকতে পারে না বলেও, সাফ বক্তব্য মহুয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিচারাধীন বন্দি অনুব্রত মণ্ডল। কর্মীদের মনোবল কমেছে একটু হলেও। তবুও দলকে লড়াই করতে বার্তা দিচ্ছে সবুজ শিবিরের ওপর মহল। কারণ সামনেই পঞ্চায়েত নির্বাচন। কেষ্ট গড়ে ভরসা ছিলেন অনুব্রতই। অনুব্রত ছাড়া তাঁর গড়ে তাই বাড়িতে নজর দিয়েছে তৃণমূল। শুক্রবার, এখান থেকেই গর্জন করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (MAHUA MOITRA)।

বীরভূম জেলার ময়ূরেশ্বরের এক নম্বর ব্লকের নিমিতলা মাঠে বিরাট জনসভার আয়োজন করেছিল তৃণমূল। উপস্থিত ছিলেন মহুয়া মৈত্র। তিনি বলেন, সিংহের গর্জন শুনলে লেজ গুটিয়ে পালায় খ্যাঁক শেয়ালের দল। এই খ্যাঁক শেয়াল বিজেপি। এরপরই বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একমাত্র বাঘিনী। তিনি দাঁড়িয়ে আছেন। মহুয়ার দাবি, শুধু বাংলা নয়, দেশজুড়ে যদি বিজেপির চিতা তোলা হয় তাহলে তা তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ই। এই নিয়ে কোনও বিতর্ক থাকতে পারে না বলেও, সাফ বক্তব্য মহুয়ার।

পঞ্চায়েত নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এবারের নির্বাচন আরও গুরুত্বপূর্ণ। দলীয় কর্মীদের সেই বার্তাই দিয়েছেন মহুয়া। এদিন তিনি বলেন, ‘আমরা যারা সংসদে বসি তারা জানি কোন দলের কত ক্ষমতা। যদি প্রধানমন্ত্রীর পদ থেকে মোদিকে সরাতে হয় তাহলে তা একমাত্র পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’। এরপরই রাজ্য ও কেন্দ্র বিজেপিকে কটাক্ষ করে মহুয়া বলেন, গেরুয়া শিবিরের লোকজন বাংলা থেকে লেজ গুটিয়ে পালিয়েছে। এবার ওদের  দিল্লি থেকে লেজ গুটিয়ে পালানোর পালা।

এদিন তিনি বলেন, শুধু বাংলা নয় আরও বিভিন্ন রাজ্যে বিজেপির অবস্থা শোচনীয়। এই পরিস্থিতিতে বিজেপিকে হারাতেই হবে। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচন পেরোলেই দরজায় কড়া নাড়বে লোকসভা নির্বাচন। সেখানেও জবাব দিতে হবে গেরুয়া শিবিরকে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের