সন্দেশখালিতে জালনোট উদ্ধারে নাগপুর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি : সন্দেশখালি জাল নোট উদ্ধার কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত। নাগপুর থেকে গ্রেফতার মূল অভিযুক্ত অভিষেক তিওয়াড়ি। অভিযুক্ত অভিষেক গল্ফস্ক্রিনের বাসিন্দা। ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হচ্ছে সন্দেশখালিতে। দিল্লিতেও একটি বাড়ি রয়েছে অভিষেকের। ১৮ জুলাই সন্দেশখালিতে ৯ কোটি টাকা জাল নোট উদ্ধার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ,ব্যবসায়ীদেরকে ভুল বুঝিয়ে বিপুল পরিমাণে টাকা তুলতো সে।

গত ১৮ জুলাই  ধামাখালির একটি হোটেল থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। সেই টাকার মধ্যে আসল নোটের সঙ্গে ছিল নকল নোটও। ওই হোটেল থেকে ২ জনকে আটক করেছিল পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করার পরেই উঠে এসেছে অভিষেকের নাম। সূত্রের খবর, যে হোটেল থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গিয়েছে, সেটি আসলে শেখ শাহজাহানের। কিন্তু খাতায় কলমে সেই হোটেলের মালিক বাপ্পাদিত্য মণ্ডল নামে এক ব্যক্তি।

ধামাখালি ফেরি ঘাটের কাছে একটি হোটেল থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছিল জাল নোট সহ। ওই জাল নোট নিয়ে কেনাকাটা করতে গেলে সন্দেহ হয় দোকানির। তারপরেই তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। এই বিপুল পরিমাণ জাল নোট কোথা থেকে এসেছে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার পরেই হদিশ মেলে অভিষেকের। জানা যায়, নাগপুরে পালিয়ে গিয়েছিল সে। খোজ পেয়ে নাগপুর পুলিশের সঙ্গে কথা বলে সেখানে হানা দিয়ে অভিষেককে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ট্রানজিট রিমান্ডে সন্দেশখালিতে নিয়ে আসা হচ্ছে। এখানে এনে এই বিপুল পরিমাণ টাকা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির