মালদাতে বিএমওএইচ অফিসে তালা দিয়ে বিক্ষোভে সামিল আশা কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: মঙ্গলবার দুপুরে পুরাতন মালদা মৌলপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ (BMOH) অফিসে তালা মেরে বিক্ষোভে সামিল হলেন আশা কর্মীরা। ছিলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমৎআরা খাতুন সহ শতাধিক আশা কর্মীরা। এবিষয়ে রাজ্য সম্পাদিকা জানান, আবাস যোজনার সমীক্ষার কাজ আশা কর্মীরা করবে না বলে এ বিষয়ে স্বাস্থ্য ভবনকে আগেই জানিয়েছেন।

তবে দেখা যাচ্ছে পুরাতন মালদা (Malda) ব্লকের বিএমওএইচ জয়দীপ মজুমদার ব্লকের আশা কর্মীদের আবাস যোজনা সমীক্ষার কাজে জোরপূর্বক চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ। কিন্তু এতে ব্লকের মোট ১২ জন আশা কর্মী এই সমীক্ষার কাজে যেতে না চাইলে তাদেরকে পরপর দুইবার শোকজ করা হয়। এরই প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মৌলপুর গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি নেয় আশা কর্মীরা। বিএমওএইচ ঘরের সামনে তালা লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়।

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় মালদা থানার পুলিশ। যদিও বিএমওএইচ জয়দীপ মজুমদারের দেখা মেলেনি এবং কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।এদিন এই বিক্ষোভের দরুন বি এম ও এইচ অফিসের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয় দীর্ঘক্ষন। বিক্ষোভরত আশা কর্মীরা (Asha Employee) স্পষ্ট জানিয়ে দিয়েছেন ,যদি তাদেরকে জোর করে আবাস যোজনার কাজে পাঠানো হয়, তাহলে তারা আগামী দিন বৃহৎ আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। এদিন পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করার পর আশা কর্মীরা আপাতত তাদের আন্দোলন স্থগিত করে।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস