মালদার সমস্ত নার্সিংহোম কর্তৃপক্ষকে ‘স্বাস্থ্য সাথী’ কার্ড নিয়ে কড়া বার্তা জেলা শাসকের

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা:অসুস্থ রোগীদের কোনরকম অসুবিধার মুখে যাতে না পড়তে হয়, এমনকি রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যসাথী কার্ডের(Swastha Sathi Card) সুবিধা পেতে যাতে অসুবিধা না হয় তার জন্য কড়া নির্দেশ দেওয়া হল। স্বাস্থ্য সাথী কার্ড- এর সুবিধা দিতে হবে রোগীর পরিবারকে। কোনরকম অনিয়ম হলে কড়া পদক্ষেপ গ্রহণ করবে জেলা প্রশাসন । সোমবার দুপুরে মালদা জেলার সমস্ত নার্সিংহোম কর্তৃপক্ষের উপস্থিতিতে বৈঠক করে এমনটাই সরাসরি সতর্কবার্তা দিয়েছেন মালদার জেলাশাসক(DM) নীতিন সিংহানিয়া।

এদিন ইংরেজবাজার শহরের মালদা টাউন হলে বিভিন্ন নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়‌। তার আগে জেলার বিভিন্ন নার্সিংহোম কর্তৃপক্ষের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে জেলাশাসক(DM) ছাড়া প্রশাসনের অন্যান্য কর্তারা উপস্থিত হয়েছিলেন। জেলাশাসক স্পষ্ট জানিয়ে দেন যে নার্সিংহোম কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী সুবিধা দিতে অস্বীকার করবেন রোগীদের বা তার পরিবারকে সে ক্ষেত্রে কড়া ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন।

স্বাস্থ্যসাথী কার্ড দেখে রোগী ফেরানো যাবে না। চিকিৎসায় ঢিলেমি করা যাবে না। স্বাস্থ্য সাথী কার্ড হোল্ডারদের সমান গুরুত্ব দিতে হবে অন্যান্য রোগীদের মতই। যদি কোন নার্সিংহোমের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসে তাহলে সে ক্ষেত্রে সেই নার্সিংহোম(Nurshing Home) কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি লাইসেন্স বাতিল করে দেওয়া হবে।ইতিমধ্যে মালদা প্রশাসনের পক্ষ থেকে যে সকল নার্সিংহোমের বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে তাদের নামের তালিকা তৈরি করা হয়েছে। সোমবার সেই সব নার্সিংহোম এর উপস্থিত প্রতিনিধিদের সতর্ক করে দেওয়া হয়। যাতে তাদের বিরুদ্ধে আর ভবিষ্যতে কোনরকম চিকিৎসায় গাফিলতির অভিযোগ না আসে। অন্যথায় কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম