দিল্লির গুলি-কাণ্ডে মালদহ থেকে গ্রেফতার মূল অভিযুক্ত, বড় সাফল্য পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে তোলাবাজির উদ্দেশ্যে গুলি চালানোর মামলায়  মালদহে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দীর্ঘদিন ধরেই পলাতক এক অভিযুক্তকে পশ্চিমবঙ্গের মালদহ থেকে গ্রেফতার করা হয়েছে। ইংরেজবাজার থানার কমলাবাড়ি এলাকায় আত্মগোপন করে ছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নেমে তাকে পাকড়াও করে দিল্লি পুলিশ।

 জানা গিয়েছে, ধৃতের নাম জগদীশ ওরফে জ্যাক। তার বাড়ি দিল্লির সাবোলি এলাকার কাচরিওয়ালি গলিতে। অভিযোগ, গত মাসে দিল্লির একটি জিমে তোলাবাজির উদ্দেশ্যে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। সেই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। তদন্তে জগদীশের নাম সামনে আসার পর থেকেই তার খোঁজে তল্লাশি শুরু হয়। তদন্তে পুলিশ জানতে পারে, জগদীশ মালদহের ইংরেজবাজার থানার কমলাবাড়ি এলাকার একটি বাড়িতে লুকিয়ে রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালানো হয়। অভিযানে দিল্লি পুলিশের সঙ্গে ছিল ইংরেজবাজার থানার পুলিশ। যৌথ অভিযানে কমলাবাড়ির ওই বাড়ি থেকে জগদীশকে গ্রেফতার করা হয়। শুক্রবার ধৃতকে মালদহ জেলা আদালতে তোলা হয়। দিল্লি পুলিশ ট্রানজিট রিমান্ডের আবেদন জানায়। আদালত দুই দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করে। এরপর অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেয় দিল্লি পুলিশ।

আরও পড়ুনঃক্যান্টিনের বিলই ১ কোটি! জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ

পুলিশ সূত্রে খবর, দিল্লিতে নিয়ে গিয়ে জগদীশকে জিজ্ঞাসাবাদ করা হবে। তোলাবাজির ঘটনায় তার ভূমিকা, গুলি চালানোর পরিকল্পনা এবং এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা করবেন তদন্তকারীরা। এই গ্রেফতারিকে মামলার তদন্তে বড় অগ্রগতি বলে মনে করছে দিল্লি পুলিশ। অভিযুক্তকে জেরা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে তদন্তকারী আধিকারিকদের অনুমান। সেই সূত্র ধরে এই মামলায় আরও কয়েকজনের নাম সামনে আসতে পারে বলেও মনে করা হচ্ছে।

দেবশায়নী একাদশী ও চাতুর্মাসের মধ্যবর্তী সময়ে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

আজকের রাশিফল: শনির সুদৃষ্টিতে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন বসের, দূরে ভ্রমণের সুযোগ আসবে…

মেরিনো ম্যাজিকে বেলজিয়ামের মন ভেঙে ১৬ বছর বাদে সেমিফাইনালে স্পেন

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ