মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

Share:

নিজস্ব প্রতিনিধি: একইদিনে ১০ শিশুর মৃত্যু মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য দফতর। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে। একইসঙ্গে জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে শুরু হয়েছে পরিদর্শন ও অভিযান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অগস্টের দ্বিতীয় সপ্তাহে মাত্র একদিনেই ১০ টি শিশুর মৃত্যু হয়। ওই ১০ জনের মধ্যে আটজনকে জেলার অন্য হাসপাতাল বা নার্সিংহোম থেকে সংকটজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়েছিল। বাকি দুজনের জন্ম হয়েছিল মালদহ মেডিক্যাল কলেজেই।

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, মৃত শিশুদের অনেকেরই শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। কারও ছিল গুরুতর শ্বাসকষ্ট, কারও জন্ডিস, আবার কয়েকজনের হৃদ্‌যন্ত্রের জটিলতা ছিল। চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। তবে একসঙ্গে এত শিশুর মৃত্যু কেন হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাস্থ্য দফতর বিষয়টি খতিয়ে দেখছে এবং মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে বিস্তারিত তথ্য জমা দিতে বলা হয়েছে। হাসপাতাল সুপার প্রসেনজিৎ বর জানিয়েছেন, প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যেই পাঠানো হয়েছে। পূর্ণাঙ্গ রিপোর্টও দ্রুত জমা দেওয়া হবে। স্বাস্থ্য দফতর সূত্রে আরও জানা গিয়েছে, চলতি মাসে মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় প্রায় ৬০ শিশুর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৪৪ জনের জন্ম হয়েছিল অন্য হাসপাতাল বা নার্সিংহোমে। পরে শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাঁদের মালদহ মেডিক্যালে রেফার করা হয়। বাকি ১৬ জনের জন্ম হয়েছিল ওই মেডিক্যাল কলেজে। এই পরিসংখ্যান নিয়েই স্বাস্থ্য দফতরের উদ্বেগ আরও বেড়েছে।

আরও পড়ুন: ‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের 

ঘটনার পর জেলার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে। ইতিমধ্যে ১৬টি হাসপাতাল ও নার্সিংহোমে অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে প্রসবের পর শিশুদের শারীরিক পরিস্থিতি, রেফারের কারণ এবং চিকিৎসা সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।

দেউলটি এবার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্টেশন! নামবদলের দাবি রাষ্ট্রপতি দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, জানুন কবে হবে খেলা

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ