গিরিশ পার্কে হামলা, মালদায় বিজেপি নেতাদের বাড়িতে পুলিশের হানা

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: ব্রিগেড সমাবেশকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার আবহে বিজেপি নেতা ও কর্মীদের বাড়িতে পুলিশের হানা দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।অভিযোগ, শনিবার কলকাতায় ব্রিগেড সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi)। সেই সভার আগে মালদা জেলা পরিষদের এক সদস্য তারাশঙ্কর রায়ের নেতৃত্বে ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। পাশাপাশি বয়কট বিজেপি লেখা পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগও সামনে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের করা হয়।

এরই জেরে রবিবার সকালে পুরাতন মালদা পৌরসভার(Malda Municipality) পুরনো বাচামারি এলাকায় অবস্থিত বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক স্নেহাংসু ভট্টাচার্য ও অন্যান্য বিজেপি কর্মীদের বাড়িতে পুলিশ তল্লাশি চালায় বলে অভিযোগ। পুলিশের দাবি, অভিযুক্ত তারাশঙ্কর রায় ওই বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে খবর পাওয়ায় তার খোঁজেই এই তল্লাশি অভিযান চালানো হয়।এ নিয়ে বিজেপি নেতা শ্রেয়াংশু ভট্টাচার্য অভিযোগ করেন, পুলিশ তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো কাজ করছে। তিনি বলেন, এই অন্যায় সাধারণ মানুষ মেনে নেবে না এবং আসন্ন নির্বাচনে এর উপযুক্ত জবাব দেবে।

অন্যদিকে, পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শত্রুঘ্ন সিংহ বর্মা বলেন, বিজেপির এই ধরনের সন্ত্রাস মানুষ মেনে নেবে না। নির্বাচন সামনে আসতেই বিজেপি অশান্তি তৈরি করার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। পাশাপাশি তিনি দাবি করেন, পুলিশ নিরপেক্ষভাবেই কাজ করেছে এবং অভিযুক্ত তারাশঙ্কর রায়ের ঘটনার তীব্র নিন্দা করেন।প্রসঙ্গত, এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

কলকাতার ‘নিকো পার্ক’-এর মতো সাজছে শিলিগুড়ির সূর্যসেন পার্ক, বিরাট পদক্ষেপ রাজ্যের

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

ধানবাদে ইডি-র মেগা অ্যাকশন! ২৫টি জায়গায় একযোগে তল্লাশি

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

‘সবই কি স্ক্রিপ্টেড?’ ‘ইন্ডিয়ান আইডল ১৬’-এ জয় নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুললেন জ্যোতির্ময়ী

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

অমরনাথ যাত্রার সময় বড় দুর্ঘটনা, সোনমার্গে খাদে পড়ল তীর্থযাত্রী বোঝাই বাস

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি

রাজ্য মেডিক্যাল কাউন্সিলে বড় রদবদল, তিন সদস্যকে সরিয়ে নতুন মুখ আনল শুভেন্দুর সরকার

ঘরোয়া উপকরণেই রেস্তোরাঁর স্বাদ! জেনে নিন সুস্বাদু ‘পঞ্জাবি ডাল তরকা’ তৈরির রেসিপি