মালদা পুলিশের চতুর্থীর দিন বড় সাফল্য

Share:

 নিজস্ব প্রতিনিধি,মালদা: পুজোর আগে সাফল্য পেল মালদার পুখুরিয়া থানার পুলিশ। দীর্ঘদিন হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন পুজোর আগে ফিরে পেয়ে মুখে চওড়া হাসি প্রকৃত মালিকদের।হারিয়ে যাওয়া বা খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল পুলিশ। ৬’জন প্রকৃত মালিকদের হাতে মোবাইল ফোন গুলি তুলে দিলেন পুলিশ কর্তারা।পুখুরিয়া থানা প্রাঙ্গন থেকে পুলিশের(Police) তরফে মোবাইল গুলি তুলে দেওয়া হয়।

জানাগেছে, মাসখানেক ধরে পুখুরিয়া থানা (Pukhuria Police Station)এলাকায় একাধিক মোবাইল চুরি বা হারিয়ে যাওয়ার মত ঘটনা সামনে আসে পুলিশের। সবকটি ঘটনায় পুখুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রকৃত মালিকরা।সেই অভিযোগ পেয়েই পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরীর(OC Goutam Chowdhury) নেতৃত্বে পুলিশের দল অভিযানে নামে।গোটা এলাকা জুড়ে পুলিশের দল লাগাতার অভিযান চালিয়ে সাফল্য পায়।ছয়টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।পুলিশের এমন সফলতায় খুশি মোবাইল ফোন হাতে পেয়ে প্রকৃত মালিকরা।

দুর্গাপুজোর(Durga Puja) চতুর্থীর দিন মালদা(Malda) পুলিশের এই সফলতা গোটা পুলিশ ফোর্সের মুখ উজ্জ্বল করল।তবে এই মোবাইল চুরি চক্রে যে দুষ্কৃতীরা ধরা পড়েছে তাদের জেরা করে পুলিশ বাকিদের নাগাল পেতে চাইছে। দুর্গাপুজোর প্রাক্কালে মোবাইল(Mobile) চুরি চক্র মালদহ জেলার বিভিন্ন প্রান্তে সক্রিয় হওয়ায় চিন্তিত প্রশাসন। এই চক্রে নবাগত অপরাধীরা যুক্ত হওয়ায় তাদের ধরতে বেগ পেতে হচ্ছে মালদার জেলা প্রশাসনকে।এই চক্রে বেশ কয়েকজন মহিলা যুক্ত আছে বলে পুলিশের সন্দেহ। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, তাদের মুখের স্কেচ তৈরি করছে মালদা প্রশাসন।

সকালের জল খাবারে স্বাদ বদল করতে চান? বানান স্বাস্থ্যকর কুমড়োর পরোটা

নিট পড়ুয়াদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানোর অভিযোগ, সাসপেন্ড পুলিশ আধিকারিক

বক্সঅফিসে সুনামি! মাত্র ৪ দিনে বিশ্বব্যাপী ২১৭ কোটি টাকা আয় বিজয়ের ‘জন নয়গান’-এর

প্যান্টে প্রস্রাব করতেই ৫ বছরের খুদের গোপনাঙ্গে ছ্যাঁকা! চাঞ্চল্য বারাণসীর প্লে স্কুলে

নবান্নের ফলক থেকে নীল সাদা OUT, গেরুয়া রং IN

‘আন্দোলন হচ্ছে বলেই লাঠিচার্জ করা যায় না’, দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

ব্যাঙ্ক অফ বরোদা’র গ্রাহকদের গোপনীয় তথ্য ফাঁস অনলাইনে! চাঞ্চল্য

আজ থেকেই চালু হাওড়া স্টেশনের নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম, যাত্রীদের জন্য কী কী নতুন সুবিধা?

আজ ফের উত্তরবঙ্গ সফরে শুভেন্দু, দেখা করবেন নামচিতে স্বজনহারা ১১ পরিবারের সঙ্গে

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলাকালীন কঙ্গোয় ভয়াবহ রূপ ধারণ ইবোলার, মৃত ১,৩৫৪

পড়ুয়াদের উপর সাত রাউন্ড ছররা গুলি ছুড়েছিল র‍্যাফের এক জওয়ান! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

শুভেন্দুর দরবারে যেতেই ১২ বছরের অন্ধকার ঘুচল পুরুলিয়ার তফশিলি পরিবারে