মালদায় নিষিদ্ধ আতশবাজি বাজেয়াপ্ত ,ধৃত এক

Share:

 নিজস্ব প্রতিনিধি, মালদা: কালীপুজোর আগে নিষিদ্ধ আতশবাজি বাজেয়াপ্ত সহ গ্রেপ্তার এক ব্যক্তি। মালদার পোদ্দারপাড়া এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যাক্তির নাম ভবেশ ঘোষ(৫৫),। বাড়ি পোদ্দারপাড়া(Poddarpara) এলাকায়। গতকাল রাত্রে নিজের বাড়িতে নিষিদ্ধ আতশবাজি মজুত করে গোপনে ব্যাবসা চালাচ্ছিল ওই ধৃত ব্যাক্তি। পুলিশ গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে প্রায় ৬০ হাজার টাকার নিষিদ্ধ আতশবাজি বাজেয়াপ্ত করে।

আজ ধৃত ওই ব্যক্তিকে চাচোল মহকুমা আদালতে পেশ করে পুলিশ। আদালতের নির্দেশে গোটা রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় জেলায় শুরু হয়েছে নিষিদ্ধ বাজি বিক্রি এবং মজুত রাখার বিরুদ্ধে পুলিশের ব্যাপক অভিযান। কালী পুজোয় নিষিদ্ধ বাজি(Banned Fire Crackers) ফাটানো রুখতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করেছে পুলিশ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কালীপুজোকে নির্বিঘ্নে কাটানোর পাশাপাশি নিষিদ্ধ বাজি ফাটানো রুখতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের ভিত্তিতে পুলিশ(Police) প্রশাসন শুরু করেছে তল্লাশি অভিযান। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে নিষিদ্ধ বাজি ফাটানোর বিষয়ে সচেতনতা বাড়াতে শুরু হয়েছে পুলিশের প্রচার অভিযান।কালীপূজোতে(KaliPuja) শব্দ দূষণ রুখতে ইতিমধ্যেই শহরে ভিন রাজ্য থেকে আসা বাস গুলির ওপর নজর রাখছে পুলিশ। কলকাতা পুলিশের(Kolkata Police) পক্ষ থেকে বাবুঘাট এলাকায় প্রতিদিন নিষিদ্ধ বাজির বিরুদ্ধে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। বেআইনি শব্দবাজি মজুদ এবং বিক্রি করা আইনত অপরাধ এ বিষয়ে জনসচেতনতা গড়তে আতশবাজি কারবারিদের সঙ্গে একাধিক বৈঠক করেছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ।ঝাড়গ্রাম থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক বেআইনি শব্দবাজি কারবারিরা গ্রেপ্তার হচ্ছে।

চলন্ত ট্রেনে ডাকাতির চেষ্টা ব্যর্থ, জিআরপির হাতে গ্রেফতার পুলিশের অস্থায়ী হোম গার্ড-সহ ২

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

ময়দা নয়, সেদ্ধ আলু দিয়েই তৈরি হবে মুচমুচে জিলিপি! রইল রেসিপি

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

ডিগবাজিতে লাভ হচ্ছে না! ভুয়ো চিকি‍ৎসক রেজিস্ট্রেশন মামলায় গ্রেফতার হচ্ছেন নির্মল মাজি?

স্বাদ বদলাতে চটজলদি বানিয়ে ফেলুন ইন্দোনেশিয়ান টক-মিষ্টি স্যালাড, রইল প্রণালী

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

নবান্ন থেকে পাততাড়ি গুটিয়ে মহালয়ের আগেই মহাকরণে ফিরছেন মুখ্যমন্ত্রী

মন্দির-মসজিদ-গুরুদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ হচ্ছে, শিগগিরই আসছে আইন

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?

বিয়ে হয়েছিল মাত্র ১৭ দিন, আমেরিকায় রহস্যজনক মৃত্যু ভারতীয় তরুণের

যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ