মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার পরই চাপে নির্বাচন কমিশন, জল সঙ্কটে পথে মহিলারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সিমলা গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা ছিল। এবার সেই জলের তীব্র সঙ্কটকে কেন্দ্র করে বিক্ষোভে ফেটে পড়লেন  স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, প্রায় তিন মাস ধরে পিএইচই দফতরের পাইপলাইনে জল আসছে না। ফলে বাধ্য হয়ে গ্রামের মানুষকে অগভীর নলকূপের আয়রনযুক্ত অপরিশোধিত জল ব্যবহার করতে হচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়ে বালতি ও কলসি হাতে রাস্তায় নেমে প্রতিবাদ জানান গ্রামবাসীরা।

বাসিন্দাদের অভিযোগ, রাঙ্গাইপুর পিএইচই প্রকল্পের পাম্প অপারেটর সামসুল হক নিয়মিতভাবে পানীয় জলের সরবরাহ না দিয়ে সেই জল মাখনা ও ভুট্টার জমিতে সেচের কাজে ব্যবহার করছেন। গ্রামবাসীদের দাবি, বারবার অভিযোগ জানানো হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। গরম বাড়ার সঙ্গে সঙ্গে এলাকার ভূগর্ভস্থ জলের স্তর আরও নিচে নেমে গিয়েছে, ফলে বহু নলকূপ থেকেও ঠিকমতো জল উঠছে না। এতে চরম দুর্ভোগের মুখে পড়েছেন সিমলা গ্রামের মানুষ। স্থানীয় বাসিন্দারা জানান, তিন মাস ধরে ট্যাপকল থেকে এক ফোঁটা জলও পাওয়া যাচ্ছে না। গ্রামের বেশিরভাগ নলকূপ বিকল হয়ে পড়ে আছে। অভিযোগ, পানীয় জলের পরিবর্তে সেই জল কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে।

অন্যদিকে, পাম্প অপারেটর সামসুল হকের দাবি, রাঙ্গাইপুর প্রকল্পে দুটি পাম্প থাকলেও একটি ছয় মাস ধরে খারাপ। একটি পাম্প দিয়েই এতদিন জল সরবরাহ করা হচ্ছিল, কিন্তু সেটিও সম্প্রতি বিকল হয়ে পড়েছে। ফলে নিয়মিত জল দেওয়া সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।এদিকে ভোটের আগে প্রশাসনিক বদল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই মন্তব্য করেছিলেন, কোথাও কোনও সমস্যা হলে তার দায় নির্বাচন কমিশনের। তবে স্থানীয়দের দাবি, সিমলা গ্রামে জলের এই সঙ্কট নতুন নয়, দীর্ঘদিন ধরেই তা চলছে।

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক