মন্ত্রী সাবিনার হুঁশিয়ারির সপ্তাহ খানেকের মধ্যে মোথাবাড়িতে আক্রান্ত পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্যের সেচ মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভা মোথাবাড়ি এলাকায় এবারেও আক্রান্ত হতে হল খোদ পুলিশকে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।জানা যায় মালদহের মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের গীতা মোড় এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময় একজন সেই ঘটনা সামাজিক মাধ্যমে লাইভ ভিডিয়ো করতে শুরু করে। তখনই এক সিভিক তাকে লাইভ করতে নিষেধ করে। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা বেধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার আই সি সহ বিশাল পুলিশ বাহিনী।এই ঘটনায় উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হয় মোথাবাড়ি থানার এক পুলিশ আধিকারিক রেজাউল করিম।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে এক যুবক পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে এই ভিডিয়ো করতে শুরু করে।পুলিশ যে গাড়িতে করে নাকা চেকিং করছিল সেই গাড়ির ইন্সুরেন্স সহ সমস্ত কিছু ফেক রয়েছে অথচ পুলিশ অবৈধভাবে স্থানীয়দের গাড়ি দাঁড় করিয়ে টাকা তুলছে বলে ভিডিয়োতে দাবি করে সেই ব্যক্তি।আর তাতেই কয়েকজন সিভিক পুলিশ বাধা দিলে তাদের উপর চড়াও হয় ওই ব্যক্তির সঙ্গে থাকা দলবল।

এদিকে এই ঘটনার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ ভূয়ো ভোটার চিহ্নিতকরণ নিয়ে মালদা কলেজ উলটেরিয়ামে তৃণমূল কংগ্রেসের এক কর্মী সভার আয়োজন করা হয়েছিল। আর সেখানেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন সাবিনা ইয়াসমিন। তিনি জানিয়েছিলেন পুলিশ প্রশাসন নিয়ে বহু জায়গা থেকে অভিযোগ আসছে। পুলিশ যদি কোন অন্যায় করে তাহলে কেবলমাত্র অঞ্চল সভাপতি নয় পুরো অঞ্চল কমিটি থানায় যাবেন। থানা ঘেরাও করবেন। অভিযোগ উঠতে শুরু করেছে মন্ত্রীর এই উস্কানিমূলক হুঁশিয়ারিতেই কি সাহস পাচ্ছে সাধারণ মানুষ? তাতেই কী নিজের হাতে তুলে নিচ্ছে আইন ?

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

পুজোর আগে পর্যটকদের বড় ধাক্কা! গরুমারায় ফের চালু প্রবেশমূল্য, কত খরচ জানেন?