রংয়ের উৎসবে ফের রক্তাক্ত মালদা! জমি নিয়ে বিবাদের জেরে খুন পঞ্চায়েত সেক্রেটারি

Share:

নিজস্ব প্রতিনিধি : রংয়ের উৎসবে ফের রক্তাক্ত মালদা। খুন হল পঞ্চায়েত সেক্রেটারি।ঘটনার সূত্রপাত জমি বিবাদকে কেন্দ্র করে। আর তাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ। এই মর্মান্তিক ঘটনায় ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল পঞ্চায়েত সেক্রেটারির। আহত দুই পক্ষের প্রায় ৬ জন।

জানা গিয়েছে,মালদার ভূতনি থানার অন্তর্গত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধন টোলায় এলাকায় শনিবার বিকেলে দুই পরিবারের মধ্যে পুরাতন জমি বিবাদকে কেন্দ্র করে হোলির উৎসবে গন্ডগোল বাঁধে। দুই পক্ষের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ। এই ঘটনায় ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় কমল মণ্ডল নামের এক ব্যক্তির। মৃত ব্যক্তি ভূতনি থানার দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ইনচার্জ পদে নিযুক্ত ছিলেন। এছাড়াও দুই পক্ষের প্রায় ছয় জন আহত রয়েছে যার মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা ভর্তি রয়েছে ভুতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

স্থানীয় সূত্রে জানা যায় মৃত কমল মন্ডলের পরিবারের সাথে ফেকন মন্ডলের পরিবারের দীর্ঘ দিনের জমি নিয়ে বিবাদ চলছিল। পাশাপাশি থানায় একাধিক মামলাও চলছিল বলে জানা গেছে।আর তারই জেরে শনিবার হঠাৎ দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ভূতনি থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায় ও ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘটনার তদন্ত শুরু করে।আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কমল মন্ডলের মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায় ভুতনি থানায় পুলিশ। পুরো ঘটনা তদন্ত চালাচ্ছে পুলিশ।

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে সন্যাস জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক