ঝাড়গ্রামে টাইগার সাফারি পার্ক গড়ে তোলার ঘোষণা মমতার

ঝাড়গ্রাম চিড়িয়াখানার সামনে ৬৪ একর জমিতে একটি টাইগার সাফারি পার্ক গড়ে তোলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব আদিবাসী দিবস(International Day of the World’s Indigenous Peoples) উপলক্ষ্যে ২ দিনের সফরে ঝাড়গ্রাম(Jhargram) গিয়েছেন মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন ঝাড়গ্রাম শহরের ঘোড়াঘরা স্টেডিয়ামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগও দেন তিনি। সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি জানিয়ে দেন, ঝাড়গ্রাম চিড়িয়াখানার সামনে ৬৪ একর জমিতে একটি টাইগার সাফারি পার্ক(Tiger Safari Park) গড়ে তোলা হবে যা পর্যটকদের কাছে ঝাড়গ্রামের আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে। এর জন্য খরচ হবে ১০ কোটি টাকা। পাশাপাশি তিনি জানান, ঝাড়গ্রামে আরও ২.৫ লক্ষ বাড়িতে পৌঁছে দেওয়া হবে পানীয় জলের সংযোগ। এদিনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী প্রায় ২৫০ কোটি টাকার ১৫৮টি প্রকল্পে শিল্যান্যাস ও ২৯৩টি প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পগুলির মধ্যে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, গোপীবল্লভপুর-১, ঝাড়গ্রাম ও সাঁকরাইল ব্লকের জল প্রকল্প রয়েছে। এ ছাড়াও অনুষ্ঠান মঞ্চ থেকে জমির পাট্টা, লক্ষ্মীর ভান্ডারের মতো বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করেন তিনি। প্রায় সাড়ে ৫১ কোটি টাকা খরচ করে ঝাড়গ্রামে জেলাশাসকের নতুন দফতর তৈরি করেছে পূর্ত দফতর। অনুষ্ঠান মঞ্চ থেকে সেটিও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন ‘শান্তি ফিরে আসুক তোমার-আমার এই ভালোবাসার ভুবনে’, ইউনূসকে বার্তা মমতার

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এদিনের অনুষ্ঠানে বিভিন্ন জনজাতি সংগঠনের প্রতিনিধিদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। গত বছর বিশ্ব আদিবাসী দিবসের আগের দিন ঝাড়গ্রামে বিভিন্ন জনজাতি ও কুড়মি সামাজিক সংগঠনের নেতাদের সঙ্গে পৃথক ভাবে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। এবারও গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরে মুখ্যমন্ত্রী প্রবেশ করার পর তাঁর সঙ্গে দেখা করেন মুন্ডা জনজাতির নেতৃত্ব। মুন্ডাদের জন্য একটি বোর্ড গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে তাঁদের পক্ষ থেকে। সংগঠনের দাবি, মুখ্যমন্ত্রী তাঁদের দাবি মর্যাদা দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে ভারত মুন্ডা সমাজের পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক নবীনচন্দ্র সিংহ এদিন জানিয়েছেন, ‘আদিবাসীদের জন্য উন্নয়নমূলক যে সব বোর্ড রয়েছে, তাতে বঞ্চিত মুন্ডা সম্প্রদায়। লোকসভা নির্বাচনের আগে যে বোর্ডগুলি গঠিত হয়েছে, তার জন্য অর্থও বরাদ্দ হয়েছে। গঠন করা হয়েছে উন্নয়ন পর্ষদ। আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর পর মুন্ডারা সংখ্যাগরিষ্ঠতার নিরিখে দ্বিতীয়। বহু দিন ধরে জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। তার সুরাহা এখনও হয়নি। যে কারণে মুন্ডা জনজাতির মধ্যে ক্ষোভ, হতাশা রয়েছে। এই জনজাতি ভাষা, সংস্কৃতি সব দিক থেকে পিছিয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। দেখবেন বলেছেন। আশ্বাস পেয়ে আমরা অনেকটাই খুশি। আমরা সেই অপেক্ষায় রয়েছি, যে হেতু উনি কথা দিয়েছেন যে, করে দেবেন।’

আরও পড়ুন রাজ্য বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা, হাজির অভিষেক-শুভেন্দু

গতকাল বৃহস্পতিবার ঝাড়গ্রাম পৌঁছন মুখ্যমন্ত্রী। তাঁর এই দীর্ঘ যাত্রাপথের দু’ধারেই মানুষ তাঁকে শুভেচ্ছা জানায়। ডেবরা, খড়গপুর মোড়–সহ নানা জায়গায় নিজের কনভয় থামিয়ে বহু মানুষের সঙ্গে এবং নেতা–কর্মীদের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের সুখ–দুঃখের কথা শুনতে চান তিনি। ঝাড়গ্রামে পা রেখেই শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ কন্যা গুরুকুলের আশ্রমিকদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ঝাড়গ্রাম রাজবাড়িতে গিয়ে আদিবাসী প্রতিনিধি এবং দলের জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলেন তৃণমূলনেত্রী। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দুলাল মুর্মু ও অন্যান্যরা। এদিনই অবশ্য মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা। এদিন সকালে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে ট্যুইটও করেন মমতা। তিনি লেখেন, ‘আজ বিশ্ব আদিবাসী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে আমাদের সমস্ত আদিবাসীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা! বাংলায় আমরা এই দিনটিকে আদিবাসী দিবস হিসেবে পালন করি। এই দিনে, আমরা আমাদের সমাজ ও পরিবেশে আমাদের আদিবাসী ভাইদের অমূল্য অবদানকে সম্মান করি এবং রাজ্য জুড়ে তাঁদের প্রাণবন্ত ঐতিহ্য, শিল্প এবং ঐতিহ্য উদযাপন করি। আমাদের সরকার আদিবাসীদের ব্যাপক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ভবিষ্যতেও আদিবাসী ভাই-বোনদের উন্নয়নে আমাদের কাজ চালিয়ে যাব।’

মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টার জেরে বিঘ্নিত পরিষেবা, গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলছে ট্রেন

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর