Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘কেন্দ্রের ডবল ইঞ্জিন ফুটো হয়ে গেছে’, আক্রমণ মমতার

‘দেশকে বেচে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আপনাদের আগামীদিনে নরেন্দ্র মোদিকে সরানোর জন্য ভোট দিতে হবে। কেন্দ্রের ডবল ইঞ্জিন ফুটো হয়ে গেছে।’ সরব মমতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতার(Mamata Banerjee) নিশানায় আবারও নরেন্দ্র মোদি(Narendra Modi)। নিশানায় বিজেপিও(BJP)। তৃণমূল কংগ্রেসের(TMC) হয়ে পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) প্রচারে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়ি(Jalapaiguri) জেলার মাল ব্লকে সভা করেন মুখ্যমন্ত্রী। সেই সভা থেকেই তিনি আক্রমণ শানান কেন্দ্র সরকারের পাশাপাশি বিজেপিকেও। সাধারন মানুষকে তিনি জানিয়ে দেন, কেন্দ্রের ক্ষমতাসীন মোদি সরকারের আর আয়ু মাত্র ৬ মাস। তাই তাঁরা যেন সেই সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। এর পাশাপাশি তিনি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধি থেকে গ্যাসের মূল্যবৃদ্ধির ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করেন।  এদিন দৃঢ়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তৃণমূল জিতবেই। পঞ্চায়েত, জেলা পরিষদ সব জায়গাতেই জিতবে তৃণমূল।’

আরও পড়ুন চা বাগানের শ্রমিকদের পাট্টা প্রদান থেকে জেলার উন্নয়ন, বার্তা মমতার

কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকারকে নিশানা বানিয়ে এদিন মমতা বলেন, ‘দেশকে বেচে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। টোম্যাটোর দাম কেজিতে ১০০ টাকারও বেশি হয়ে গেছে দিল্লি-মুম্বাইয়ে। বাংলার মাটিতে ভয় দেখিয়ে কিছু করা যায় না। কিন্তু আপনাদের আগামীদিনে নরেন্দ্র মোদিকে সরানোর জন্য ভোট দিতে হবে। এখানে আপনার অধিকার, নিরাপত্তা কেউ কেড়ে নেবে না। রাজবংশী, কামতাপুরি, চা-শ্রমিক কারও অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। একশ দিনের টাকা আমরা কেন্দ্রীয় সরকারের থেকে ছিনিয়ে আনবই। ১২০০ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। সব বন্ধ করলেও মুখ বন্ধ করতে পারবে না ওরা। বিজেপির আয়ু আর মাত্র ৬ মাস। আগামীবছর লোকসভা নির্বাচনে দেশ থেকে ধুয়ে যাবে বিজেপি। দেশে এনআরসি করছে, এনকাউন্টার করে মানুষকে মারছে। বিদেশে গিয়ে নাম কুড়োনোর জন্য অন্য কথা বলছে। কেন্দ্রের ডবল ইঞ্জিন ফুটো হয়ে গেছে।’

বনগাঁর ‘ভূমিপুত্র’ এবার রাজ্যের পূর্ণমন্ত্রী, মন্দিরে পুজো দিলেন অশোক কীর্তনীয়া স্ত্রী

‘‌রাজ্যের মানুষের স্বার্থে কাজ করতে হবে’‌, নয়া মুখ্যমন্ত্রীকে বার্তা বিমানের

শপথ অনুষ্ঠানের শেষে নিহত ৩ বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ নরেন্দ্র মোদির

পাকিস্তানের ‘অধিনায়ক’ রোহিত শর্মা! প্রথম একাদশে রয়েছেন গিল-দুবে-রিঙ্কুরাও

‘আমরা আবার স্বাধীনতা পেলাম’, ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠান থেকে বললেন মমতাশঙ্কর

হেলমেট না পরায় বিজেপি নেতাকে চড় মহিলা ট্রাফিক পুলিশের, তারপর যা ঘটল…

রাইটার্স বিল্ডিং থেকেই চলবে বিজেপি সরকার, নবান্নের ভবিষ্যৎ কী?‌ চর্চা তুঙ্গে

বিজয় দেবেরাকোন্ডার জন্মদিনে ‘রাউডি জনার্দনা’-র রহস্যময় ট্যাগলাইনে বাড়ল কৌতূহল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

হরমুজ প্রণালির কাছে নৌকায় ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত ভারতীয় নাবিক, আহত ৪

বহরমপুরে তৃণমূলের যুব সভাপতির ঘনিষ্ঠের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার

শপথের দিনেই ফেসবুক বায়ো বদল, ‘মুখ্যমন্ত্রী’ জুড়লেন শুভেন্দু