সুখবর! রাজ্যের আলুচাষিদের ১৫৮ কোটি টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : আলুচাষিদের জন্য আশার বাণী শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজেই সুখবর দিয়েছেন। তিনি জানিয়েছেন, আলু চাষিদের ১৫৮ কোটি টাকা দেবে রাজ‍্য সরকার। ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পের আওতায় এক লক্ষ‍েরও বেশি আলু চাষির ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টে সরাসরি টাকা দেওয়া হবে। বলা হয়েছে, আলুচাষিদের সুবিধার জন্য ১৫৮ কোটি টাকার আর্থিক সাহায্য করবে সরকার।

মুখ‍্যমন্ত্রী নিজের ‘এক্স’ হ‍্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, ‘‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, রাজ্য সরকার ‘বাংলা শস্য বিমা’ প্রকল্পের অধীনে ১ লাখেরও বেশি আলু চাষির ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্টে সরাসরি ১৫৮ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে। আমি বাংলার সকল কৃষক এবং তাদের পরিবারকে আন্তরিক অভিনন্দন জানাই। এই সহায়তা সেই কৃষকদের প্রদান করা হচ্ছে যারা বর্তমান রবি মরসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষে ক্ষতির সম্মুখীন হয়েছেন।’’

অন্যদিকে, বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া নিয়েও পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি এই প্রসঙ্গে লিখেছেন, রাজ্য সরকার সম্পূর্ণ নিজের টাকায়, ‘বাংলার বাড়ি (গ্রামীণ)’ প্রকল্পে বাংলার ১২ লক্ষ গরীব যোগ্য পরিবারকে বাড়ি তৈরি করার জন্য পরিবারপিছু দুই কিস্তিতে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দিচ্ছে। প্রথম কিস্তির মোট ৭,২০০ কোটি টাকা গত ডিসেম্বর মাসে দেওয়া হয়েছিল। দ্বিতীয় কিস্তির ৭,২০০ কোটি টাকাও সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছে। অর্থাৎ এই প্রকল্পে বাড়ি তৈরীর জন্য রাজ্য সরকার সম্পূর্ণ নিজের টাকায় মোট ১৪,৪০০ কোটি টাকা ব্যয় করছে। এটা অত্যন্ত আনন্দের খবর। সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আরো ১৬ লক্ষ যোগ্য পরিবারকেও বাড়ি করে দেওয়া হবে। তাঁদের প্রথম কিস্তির টাকা চলতি বছরের ডিসেম্বর মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা আগামী বছরের মে মাসে পেয়ে যাবেন।

লক্ষ্মীবারে চমক, বাড়ি-গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে, হঠাৎ হাতে টাকা আসবে

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা