‘জঙ্গিরা যেন আশ্রয় না পায়’, অনুপ্রবেশ নিয়ে সতর্ক থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি : অনুপ্রবেশে সতর্ক হতে হবে। বাড়াতে হবে পুলিশ পেট্রোলিং। জঙ্গিরা যাতে রাজ্যে ঢুকে আশ্রয় নিতে না পারে সেদিকে নজর দিতে হবে। পুলিশ পেট্রোলিং বাড়ালে মানুষ আশ্বস্ত হবে। ভয় পাবে না। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি ডিএম-এসপিদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

উত্তরকন্যায় বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন চোখ, কান খোলা রেখে কাজ করতে হবে সবাইকে। বিহার (Bihar), অসম (Assam) থেকে রাজ্যে লোক ঢুকছে। আইসি-ওসিরা চোখ খুলে রেখে কাজ করুন। কাউকে ব্যক্তিগত নথি না দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মানুষকে। তিনি আরও বলেছেন, কলকাতা, কোচবিহার, মালদায় বাইরের লোক ধরা পড়ছে। এই বিষয়ে কঠোর হতে হবে। উত্তরবঙ্গের সঙ্গে একাধিক সীমান্ত রয়েছে। প্রত্যেকটি সীমান্ত অত্যন্ত স্পর্শকাতর। সেইদিকে কড়া নজড়দারি রাখতে হবে। সীমান্তবর্তী এলাকার প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেছেন, ভারত সরকারের লোক ছাড়া অন্য কেউ সার্ভে করতে এলে সাহায্য করতে না। কোথাও সাম্প্রদায়িক অশান্তি না ছড়ায় সেদিকে নজর রাখার জন্য কড়া নির্দেশ দিয়েছেন।

উত্তরবঙ্গের আটটি জেলা কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর এবং মালদহকে নিয়ে প্রশাসনিক রিভিউ বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী। দফতর ধরে ধরে তিনি কাজের কথা বলেছেন। রাজ্য, জেলা, ব্লক স্তরে এখন থেকেই কন্ট্রোল রুম চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে জঙ্গিরা যাতে প্রবেশ করতে না পারে সেদিকে কড়া নজরদারি চালাতে বলা হয়েছে। এই বিষয়ে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সতর্ক থাকতে বলেথেন তিনি। নিজের ব্যক্তিগত কোনও তথ্য় প্রশাসন ছাড়া অন্য কাউকে দিতে নিষেধ করেছেন তিনি।

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির