বিরাট খবর! রাজ্যে বিভিন্ন পদে ১ লাখ ২৫ হাজার নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রাথমিকে ১১ হাজার ও উচ্চপ্রাথমিকে সাড়ে ১৪ হাজার প্রার্থী নিয়োগ করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে বিপুল কর্ম সংস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যে ১ লাখ ২৫ হাজার পদে নিয়োগ করার কথা ঘোষণা করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। প্রাথমিক, উচ্চপ্রাথমিক, নার্স, অঙ্গনওয়াড়ি, পুলিশ-সহ একাধিক ক্ষেত্রে এই নিয়োগ হবে বলে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে জানান মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, প্রাথমিকে ১১ হাজার ও উচ্চপ্রাথমিকে সাড়ে ১৪ হাজার প্রার্থী নিয়োগ করা হবে। রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ২২০০ অধ্যাপক নিয়োগ করা হবে বিশ্ববিদ্যালয়গুলিতে। পাশাপাশি গ্রুপ-ডি পদে ১২ হাজার, গ্রুপ-সি পদে ৩ হাজার, নার্স ৭ হাজার, পুলিশে ২০ হাজার, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে ৯৪৯৩ কর্মী নিয়োগ হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, এক্সাইজ কনস্টেবল পদে ৩ হাজার লোক নিয়োগ করা হবে। পাশাপাশি স্বাস্থ্য দফতরে ২ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নিয়েছে নবান্ন। কমিউনিটি হেল্থ বিভাগে ২ হাজার এবং ৭ হাজার আশাকর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন পদে আরও ১৭ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। সবমিলিয়ে আগামী এক বছরে ১ লাখ ২৫ হাজার কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার।

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও