‘ডানা’র ঝাপটায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী

‘ডানা’র দাপটে দুই মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের একাংশ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর মুখে অতি বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সে সময় পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করে আচমকা হাওড়়া, হুগলি, মেদিনীপুরের দুর্গত এলাকায় পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার কালীপুজোর আগে ঘূর্ণিঝড় ‘ডানা’র(Cyclone Dana) ঝাপটায় ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, ‘ডানা’র দাপটে দুই মেদিনীপুর-সহ দক্ষিণবঙ্গের একাংশ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে(Visit the Affected Area) যেতে পারেন মুখ্যমন্ত্রী। আবহাওয়ার উন্নতি হলে এদিন অর্থাৎ শনিবার কিংবা আগামিকাল অর্থাৎ রবিবার আকাশ পথে দুর্যোগ এলাকায় পৌঁছতে পারেন তিনি। না হলে সোমবারও যেতে পারেন। বৃহস্পতিবার সন্ধে থেকে রাতভর নবান্নে ছিলেন মুখ্যমন্ত্রী। দুর্যোগের মোকাবিলায় জেলায় জেলায় থাকা প্রশাসনের টিমের কাজকর্ম নবান্ন থেকে নিজে মনিটরিং করেছেন তিনি। শুক্রবার রাতে অবশ্য তিনি নবান্ন ছেড়ে বাড়ি চলে যান।

আরও পড়ুন, ‘হয় আপনারা ব্যবস্থা নিন, না হলে আমাদের কিন্তু ব্যবস্থা নিতে হবে’, সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী যে ‘ডানা’ বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন সেটা দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে। তাঁরাও সেই খবর পেয়ে প্রাথমিক প্রস্তুতি সেরে রাখছেন। ‘ডানা’র প্রভাবে শুক্রবার সারাদিন ভারী বৃষ্টি হয়েছে কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায়। এদিন ভোরের দিকেও কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের দাবি, আগামী ৪৮ ঘণ্টা দুই মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হবে হাওড়া, হুগলিতেও। ফলে নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ ব্যাপারেও জেলা ও ব্লক প্রশাসনকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে ‘ডানা’র ঝাপটায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩। গতকাল অবশ্য সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ১জনের মারা যাওয়ার খবর জানিয়েছিলেন। শুক্রবার বিকেলে কলকাতার ভবানীপুরের জাস্টিস দ্বারকানাথ রোডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান সৌরভপ্রসাদ গুপ্ত(২৫) নামে এক যুবক।

আরও পড়ুন, দক্ষিণেশ্বরকেও হাওড়া পুলিশ কমিশনারেটের আওতায় আনা হবে, ঘোষণা মমতার

আবার হাওড়ার ৪২ নম্বর ওয়ার্ডের তাঁতিপাড়ায় জমা জলের নীচে থাকা গর্তে হোঁচট খেয়ে পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছিলেন হাওড়া পুরনিগমের সাফাই বিভাগের অস্থায়ী কর্মী গৌতম চট্টোপাধ্যায়(৩৮)। অভিযোগ, ঘণ্টাখানেক তিনি জলে পড়ে থাকলেও কেউ উদ্ধার করতে আসেননি। শেষে পুলিশ তাঁকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে। দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভাঙা গাছের ওপর পড়ে থাকা বিদ্যুৎবাহী তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শুভজিৎ দাস নামে বছর ষোলোর এক কিশোরের। ‘ডানা’র জেরে মাঠের চাষবাস বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। হাওড়া ও হুগলি জেলাতেও সবজির চাষ ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রতিটি ক্ষেত্রেই অবশ্য শস্যবিমা(Crop Insurance) থেকেই ক্ষতিপূরণ(Compensation) প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ