স্বস্তি! মমতার নির্বাচনী এজেন্টকে গ্রেফতার নয়, জানাল সুপ্রিম কোর্ট

ভোট পরবর্তী হিংসায় ও নন্দীগ্রামের বিজেপি কর্মী খুনের ঘটনায় শেখ সুফিয়ানকে গ্রেফতার নয়। বৃহস্পতিবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট পরবর্তী হিংসায় ও নন্দীগ্রামের বিজেপি কর্মী খুনের ঘটনায় শেখ সুফিয়ানকে গ্রেফতার নয়। বৃহস্পতিবার এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশে ও জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতেই রাজ্যে ভোট পরবর্তী হিংসার মামলার তদন্ত করছে সিবিআই। নন্দীগ্রামের বিজেপি কর্মী খুনের মামলায় একাধিক বার জেরার মুখে পড়েন নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। হলদিয়ায় বারবার সিবিআই জেরার মুখে পড়েন শেখ সুফিয়ান। সম্ভাবনা ছিল গ্রেফতারির। তাই আগেভাগেই রক্ষাকবচ চাওয়ার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শেখ সুফিয়ান। কিন্তু সেই আর্জি খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি।

তাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুফিয়ান। সেখানেই ভোট পরবর্তী হিংসা মামলায় আপাতত সুফিয়ানকে গ্রেফতারির হাত থেকে রক্ষা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সুফিয়ানের আইনজীবীর আর্জির ভিত্তিতেই বিচারপতি এল নাগেশ্বর রাও ও বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চ সুফিয়ানকে গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিয়েছে বলে জানা গিয়েছে। আগামী ৩১ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। সেদিন পর্যন্ত সুফিয়ানকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। তৃণমূল কংগ্রেসের তরফে বারবার অভিযোগ জানানো হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশন অতিরঞ্জিত রিপোর্ট দিয়েছে কমিশনে। যার ভিত্তিতেই ‘ভুল’ পথে তদন্ত করছে সিবিআই। একুশের নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিধানসভাতেই মমতার মুখ্য নির্বাচনী এজেন্ট ছিলেন শেখ সুফিয়ান।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6