সংখ্যালঘু উন্নয়নে রেডরোড থেকে বড় বার্তা মমতার

রেডরোড থেকে সংখ্যালঘুদের উন্নয়নে একাধিক বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখালেন স্বপ্ন জীবনে বড় হওয়ার, প্রতিষ্ঠিত হওয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঈদের সকালে কলকাতার(Kolkata) রেডরোড(Red Road) থেকে সংখ্যালঘুদের(Minority Community) উন্নয়নে একাধিক বড় বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সঙ্গে গেরুয়া শিবিরের বিভেদকামী ও হিংসাত্মক পদক্ষেপ থেকে রাজ্য তথা দেশের সংখ্যালঘু সমাজকে বাঁচাবার বার্তাও দিলেন বাংলার অগ্নিকন্যা। দেখালেন স্বপ্ন জীবনে বড় হওয়ার, প্রতিষ্ঠিত হওয়ার। সঙ্গে থাকল ঈদের শুভেচ্ছাও। মঙ্গলবার দেশ জুড়ে পালিত হচ্ছে ইদ। তাই সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের জেলায় জেলায় মসজিদে মসজিদে নমাজ পাঠ, শুভেচ্ছা বিনিময় চলছে৷ ঈদ উপলক্ষে প্রতিবছরের মতো এদিনও সকালে কলকাতার রেড রোডেও আয়োজন করা হয়েছে বিশেষ নমাজের৷ সেই অনুষ্ঠানেই অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখান থেকেই ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘সকলকে নিয়ে চলার শিক্ষাই আমি পেয়েছি আমার মা-বাবার কাছ থেকে। আজীবন সেই লক্ষ্য নিয়েই চলব। তার জন্য আত্মবলিদান দিতেও কুণ্ঠা বোধ করব না। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, সকলকে একসঙ্গে বাঁচতে হবে। লড়তে হবে একসঙ্গে এবং জিততেও হবে।’

এদিন মমতার বার্তায় গুরুত্ব পেয়েছে সংখ্যালঘু সমাজের তরুণ প্রজন্মের উন্নয়নও। এদিন তিনি জানান, ‘আমাদের ছেলেমেয়েরা খুব ভাল পড়াশোনা করছে। তাদের নিয়ে গর্ববোধ করি আমরা। বড় জায়গায় পড়াশোনা করাতে হবে সকলকে। ছেলেমেয়েকে আইএএস, আইপিএস করতে হবে। মেডিকেল কলেজে যেতে হবে, ডাক্তার, প্রফেসর, শিক্ষক হতে হবে। আমাদের একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। এখানে হিন্দু-মুসলিম-শিখ সকলে একসঙ্গে মিলেমিশে থাকবে। এখানে হজ সেন্টার করে দিয়েছি। এত বড় আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তৈরি হয়েছে। উর্দু এত সুন্দর ভাষা । আমাদের উর্দু একাডেমিও আছে। আমি নিজেই উর্দুতে বই লিখেছি। আমার চিন্তা হচ্ছিল, এত বৃষ্টির মধ্যে কী ভাবে নমাজ পড়বে সবাই। আল্লার কাছে বলছিলাম, এমন বৃষ্টি দিও না, যাতে ওঁরা নমাজ না পড়তে পারে। একমাস রোজা রেখে আমার ভাইরা সব নমাজ পড়ছে, ওঁদের একটু শান্তিতে নমাজ পড়তে দিন। কিন্তু ,আপনাদের ইচ্ছাশক্তি-উদ্যম দেখে আমি অভিভূত। এমন দৃশ্য ভারতের কোথাও দেখা যায় না। এটাই বাংলা, এটাই বাংলার সংস্কৃতি। ইদের দিন কাটুক আনন্দে। মিষ্টি মিষ্টি সেমাই খেয়ে। সবাই শান্তিতে থাকুন। আনন্দে থাকুন। আল্লাহ আপনাদের দোয়া কবুল করুক।’

উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর! নির্বিচারে গুলিতে মৃত ১১, আহত একাধিক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকে ঢুকতে দিল আমেরিকা, জানুন কারণ

পটনা কোচিং কাণ্ডে নয়া মোড়, আদালতের নির্দেশে স্বস্তি খান স্যারের

৩ জেলার সার্বিক উন্নয়ন নিয়ে কোলাঘাটে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী

ফ্লিপকার্টের অফারে দুর্দান্ত ছাড়! ২০হাজার টাকার কমে মিলবে Samsung Galaxy A35 5G 

৮,০০০mAh ব্যাটারি, ১.৫ AMOLED ডিসপ্লে! লঞ্চের আগেই প্রকাশ্যে OnePlus Turbo 6X Pro-এর স্পেসিফিকেশন

উত্তরে দুর্যোগ, জেলায় জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস! সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতি, সংস্কৃতি ও অ্যাডভেঞ্চারের অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন অসমের অজানা স্বর্গ বডোল্যান্ড

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত

বর্ষায় অন্য রূপে রাজস্থান, ঘুরে আসুন এই ৫ ঐতিহাসিক দুর্গে

আবহাওয়ার হঠাৎ বদলেই বাড়ছে অসুস্থতার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা