এসএসকেএমের ঘটনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, গ্রেফতার ৫

এসএসকেএম হাসপাতালে ডাক্তারদের মারধর করার ঘটনা মুখ বুজে মেনে নেওয়া হবে না। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বার্তা মুখ্যমন্ত্রীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃত রোগীর মৃত্যুর শংসাপত্র লেখা ও ময়নাতদন্তের সিদ্ধান্তের জেরে রবিবার মাঝরাতে রোগীর পরিবার ও জুনিয়র ডাক্তারদের(Junior Doctors) মধ্যে বচসাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে কলকাতার এসএসকেএম হাসপাতাল(SSKM Hospital)। সেই ঘটনায় প্রহৃত হন ৪জন জুনিয়র চিকিৎসক। কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ওই হাসপাতাল চত্বর। পুলিশকেও(Police) সেই সময় কার্যত নিষ্ক্রিয় ভূমিকায় থাকতে দেখেন হাসপাতালে আসা রোগীর পরিজনেরা। পরে অবশ্য ভবানীপুর থানা থেকে পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়। ৫জনকে গ্রেফতারও(Arrest) করে। সেই ঘটনা নিয়েই এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার বেলার দিকে ৪ দিনের সফরে মুখ্যমন্ত্রী দিল্লির পথে রওয়ানা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন বিমানবন্দর চত্বরে। সেখানেই এসএসকেএমের ঘটনাকে দুর্ভাগ্যজনক ও অনভিপ্রেত বলে জানান তিনি। যারা রাতের বেলা হাসপাতালে চিকিৎসকদের মারধর করেছেন ও সরকারি যান্ত্রপাতি ভাঙচুর করেছেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

আরও পড়ুন মোদি-মমতা বৈঠক হচ্ছে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই

রবিবার মধ্যরাতে এসএসকেএম হাসপাতালে গুরুতর জখম অবস্থায় নিয়ে আসা হয়েছিল হুগলি জেলার চুঁচুড়ার বাসিন্দা মহম্মদ ইরফান নামে এক যুবককে। তাঁকে প্রথমে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে আসা হয়। তার কিছুক্ষণ পরেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু ইরফানের মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ জেগেছিল চিকিৎসকদের মনে। কী কারণে ইরফান জখম হয়েছিল তা নিয়েই তাঁদের খটকা ছিল। ইরফানের বাড়ির লোকদের দাবি, দুর্ঘটনায় জখম হয়েছে সে। কিন্তু চিকিৎসকদের সন্দেহ ছিল ওই যুবককে ধারালো কোনও অস্ত্র দিয়ে কোপানো হয়েছে যার জেরে তাঁর মৃত্যু হয়েছে। সেই কারণে তাঁরা সিদ্ধান্ত নেন ইরফানের দেহের ময়ানাতদন্ত হবে। তারপরেই ডেথ সার্টিফিকেট ইস্যু হবে। কিন্তু ময়নাতদন্তের খবর শুনেই ইরফানের বাড়ির লোকেরা তার তীব্র বিরোধিতা করে। তাতেই দুই পক্ষের মধ্যে বচসা বাঁধে। সেই সময় ৪-৫জন জুনিয়র চিকিৎসক ও হাসপাতালকর্মীদের মারধর করে ইরফানের বাড়ির লোকেরা। শুধু তাই নয়, ভাঙচুর করা হয় হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে থাকা লক্ষাধিক টাকার যন্ত্রপাতি ও টেবিল চেয়ার।

আরও পড়ুন প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য ১৫ দফা শর্ত নবান্নের

এসএসকেএম হাসপাতালে থাকা পুলিশকর্মীরা সেই সময় কার্যত হাত গুটিয়ে রেখেছিলেন বলেই পরে অভিযোগ তোলেন প্রহৃত চিকিৎসক থেকে হাসপাতালে আসা রোগীর পরিজনেরা। পরে অবশ্য ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন ভবানীপুর থানার পুলিশকর্মীরা। এদিন দিল্লির পথে রওয়ানা হঅয়ার আগে এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘অল্প বয়সি যুবকের মৃত্যু হলে সকলের খারাপ লাগে। তবে এসএসকেএম ট্রমা সেন্টারে নাইট ডিউটিতে থাকা দু’জন জুনিয়ার চিকিৎসকদের মারধর করা দুর্ভাগ্যজনক। রাতে কোনও সিনিয়র চিকিৎসক ছিলেন না। রাতে সিনিয়র ডাক্তারদের থাকা উচিত। জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা দেয় রাজ্য। পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। এখনও পর্যন্ত ৫ জন গ্রেফতার করা হয়েছে। এদের সকলের বিরুদ্ধেই কড়া পদক্ষেপ নেওয়া হবে। আমি তো হাসপাতালে পুলিশ ক্যাম্প করে দিয়েছি। তারপরেও পুলিশ কেন কিছু করল না সেটাও খতিয়ে দেখা হবে।’

বানিয়ে ফেলুন বাঙালির হেঁশেল থেকে হারিয়ে যাওয়া সুস্বাদু মোচার পোলাও

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের