মার্চের মধ্যে হাজার কিলোমিটার রাস্তা তৈরি করবে মমতার সরকার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বাংলায় একের পর এক প্রকল্পে রয়েছে কেন্দ্রীয় বঞ্চনা। তা সত্ত্বেও কাজ করে চলেছে তৃণমূল কংগ্রেস সরকার। এই আবহে এবার  রাজ্যের সড়ক ব্যবস্থার উন্নয়নের ওপর বিশেষ নজর দিচ্ছে  নবান্ন । জানা গিয়েছে, প্রায় ৩৫২৭ কোটি টাকা খরচ করে  আগামী দুইমাসের মধ্যে শুরু  হতে চলেছে এক হাজার কিলোমিটার রাস্তা সংস্কার বা সম্প্রসারণের  কাজ । প্রায় ১১৯টি প্রকল্পের মাধ্যমে করা হবে এই কাজ ।  

জানা গিয়েছে, প্রতিটি প্রকল্প ধরে ধরে কাজের সময়সীমা বেঁধে দিয়েছে পূর্ত দফতর । সেইসঙ্গে করা হবে কাজের অগ্রগতির মূল্যায়নও ।  বর্তমানে কোন প্রকল্পের কাজ  ৯৯ শতাংশ, আবার কোনওটির ক্ষেত্রে ৭৫ শতাংশ হয়েছে। সেগুলি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে পূর্ত দফতর ।

কোন কোন রাস্তা সম্প্রসারণ করা হবে ?

আগামী মার্চ মাসের মধ্যে রাস্তা সম্প্রসারণ করা হবে- হুগলির মশাট-ধিতপুর রোড,    উত্তর ২৪ পরগনার মুড়াগাছা থেকে কাঁপা মোড় পর্যন্ত কল্যানী এক্সপ্রেসওয়ের সম্প্রসারণ, আলিপুরদুয়ারের কালচিনি-পাইটকাপাড়া রোড  , হাওড়ার সালকিয়া চণ্ডীতলা রোড, নদীয়ার তারাপুর-বোলাগরঘাট রোড,  পূর্ব মেদিনীপুরের কাঁথি-খেঁজুরি রোডের সম্প্রসারণ, বীরভূমের আহমেদপুর কীর্ণাহার-রামজীবনপুর রোড, ঝাড়গ্রামের কুলটিকরি রোহিনী রোগরা রোড, মালদহের বামনগোলা-হবিবপুর রোড সহ দার্জিলিংয়ের একাধিক রাস্তা । এছাড়াও মেরামত বা তৈরি করা হবে প্রায় ১৪ টি সেতু। ইতিমধ্যেই পূর্ত দফতরের তরফে এই বিষয় নিয়ে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে । একথায় বলা যায়, কেন্দ্র টাকা না দিলেও নিজেদের কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করে সংস্কারের কাজ করছে  মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ।

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

‘তাঁরা শরীর দেখিয়ে মনোযোগ আকর্ষণ করতে চায়’, টিভি ইন্ডাস্ট্রিকে ‘ডাস্টবিন’ আখ্যা রোহিত রায়ের

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তারাপীঠ থেকে সরানো হচ্ছে মা তারাকে, হবে মন্দিরের সংস্কার

‘ভারত সবাইকে নিয়ে চলতে চায়,’ ব্রিকস সম্মেলনে বার্তা মোদির

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ নাম না করে মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো

‘মমতার দেওয়া প্রতীকে জিতে দালালি করছে’, ঋতব্রতকে বেনজির আক্রমণ কল্যাণের