আবার মিলতে চলেছে সবুজসাথীর সাইকেল, বাংলার ১২ লক্ষ পড়ুয়া কবে পাবে?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকে ছাত্রছাত্রীদের সুবিধায় নানা ব্যবস্থা করা হয়েছে। স্কুলের পোশাক দেওয়া থেকে শুরু করে জুতো, বই–খাতা সবই দেওয়া হয়। তার সঙ্গে দেওয়া হয় সবুজ সাথীর সাইকেল। এবার নতুন বছরে আবার সবুজ সাথীর সাইকেল পেতে চলেছেন পড়ু্য়ারা। আর তার ফলে উপকৃত হবে ১২ লক্ষ পড়ুয়া। আর সে কাজ যাতে দ্রুত বাস্তাবায়িত হয় তার জন্য ইতিমধ্যেই অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে। এই খবর চাউর হতেই পড়ুয়াদের মনে আনন্দের সৃষ্টি হয়েছে। নতুন বছরে ফের পেতে চলেছে সবুজ সাথীর সাইকেল।

এদিকে আগামী ফেব্রুয়ারি মাস থেকেই পড়ুয়াদের ‘সবুজসাথী’ প্রকল্পের সাইকেল তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা দফতর। সুতরাং আগামী মাস থেকে সাইকেল পেতে শুরু করবে নবম শ্রেণির ছাত্রছাত্রীরা। এবার রাজ্যের প্রায় ১২ লক্ষ ছাত্রছাত্রী সাইকেল পাবে বলে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর সূত্রে খবর। ‘বাংলার শিক্ষা’ পোর্টাল থেকে পড়ুয়াদের তথ্য অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরকে পাঠানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, সমস্ত তথ্য খতিয়ে দেখে দ্রুত চূড়ান্ত তালিকা তৈরি করে ফেলতে। এমনকী স্কুলগুলির প্রধান শিক্ষকদের পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে সঠিক তালিকা তুলে দিতে। নতুন কেউ থাকলে তার নামও যোগ করতে।

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উচ্চশিক্ষার জন্য দিয়ে থাকে ট্যাব। এমনকী স্টুডেন্ট ক্রেডিট কার্ডও দেওয়া হয়। সেসব পেয়ে উপকৃত উচ্চশিক্ষার পড়ুয়ারা। এবার সবুজসাথীর সাইকেল দিতে বিডিওরা একটি ডেলিভারি পয়েন্ট ঠিক করে সেখান থেকে বিলি করবেন বলে খবর। তবে এই বছর বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। তাই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে এই প্রক্রিয়ায় বাধা পড়তে পারে। তবে চালু প্রকল্প হিসেবে এক্ষেত্রে কোনও সমস্যা হওয়ার কথা নয় বলেই অনেকের ধারণা। শিক্ষকমহল বলছেন, সদ্য নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। এখনও ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া শেষ করা যায়নি।

এছাড়া এখন ‘স্টুডেন্টস উইক’ চলছে। তার জন্য বই বিলি–সহ নানা কর্মসূচি আছে। এসব নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে শিক্ষকদের। সদ্য ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের কাজ শেষ করেছে স্কুলগুলি। তার মধ্যেই এবার সবুজসাথীর সাইকেল বিলি নিয়ে কোমর বেঁধে নেমে পড়তে হবে। শিক্ষকদের উপর একটু চাপ বাড়লেও পড়ুয়ারা অবশ্য খুশি হয়েছেন বিষয়টি জানতে পেরে। আর সাইকেল যদি শিক্ষাবর্ষের শুরুতেই পাওয়া যায় সেক্ষেত্রে লাভবান হবে পড়ুয়ারাই। তাই পরবর্তী মাসের জন্য এখন অপেক্ষা করছেন পড়ুয়ারা।

খাবারের গুণমান নিয়ে কড়া প্রশাসন, সল্টলেকের শপিং মলে অভিযানে বন্ধ চাটের দোকান

জোর ধাক্কা খেলেন গিল- বুমরাহরা, আইসিসির ক্রমতালিকায় জায়গা হারালেন দুই ক্রিকেটার

দার্জিলিং স্টেশনে টয় ট্রেনের লোকো শেডে ভয়াবহ দুর্ঘটনা! কাঠের ছাদ ভেঙে আহত ৭ রেলকর্মী

মেলবোর্নের মডেলে কলকাতায় চলবে ট্রাম! অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক পরিবহণমন্ত্রীর

কঙ্গোতে ভয়াবহ ইবোলা সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল ৩,০০০, আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে

মাংসে ছাতা, বিরিয়ানিতে বিষাক্ত রং, দুধে ভাসছে মাছি, হুগলি জুড়ে অভিযান খাদ্য দফতরের

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে মৃত ১১

শাবককে বাঁচাতে গিয়ে চা বাগানের জলাশয়ে পড়ে গেল মা হাতি, তারপর যা ঘটল..

নেপালে ভয়াবহ বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,১২৭, এখনও নিখোঁজ প্রায় ৫ হাজার

নিম্নচাপের জেরে বুধবারও মেঘলা আকাশ, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

তল্লাশির নামে চলন্ত ট্রেনের প্যান্ট্রি কারে মহিলা যাত্রীকে গণধর্ষণ, অভিযুক্ত দুই পুলিশ কর্মী

টানা বৃষ্টির জেরে গোঘাটে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, মন্দিরে আশ্রয় বৃদ্ধ দম্পতির

একজন পড়ুয়াকে নিয়ে চলছে সরকারি স্কুল! প্রতিদিন ক্লাসের পাশাপাশি দেওয়া হয় মিড-ডে মিলও

ইস্তাম্বুলের কাছে দুই জাহাজের ভয়াবহ সংঘর্ষ, নিখোঁজ ১০ নাবিক