ক্রমশই সুস্থতার পথে মুখ্যমন্ত্রী, কাল কাটা হতে পারে কপালের সেলাই

মমতা বন্দ্যোপাধ্যায় এখন ক্রমশই সুস্থ হয়ে উঠছেন। তবে তাঁর শারীরিক দুর্বলতা এখনও পুরোপুরি কাটেনি। আগামিকাল তাঁর সেলাই কাটা হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অধীর আগ্রহে বাংলা(Bengal) তথা দেশ এটা জানার জন্য অপেক্ষা করছিল যে কবে ‘দিদি’ সুস্থ হয়ে উঠবেন! কবে তিনি আবারও ভোট প্রচারে মাঠে নামবেন? সেই সব প্রশ্নের কিছু উত্তর মিলেছে রবি বিকালে। জানা গিয়েছে, বাংলার তথা দেশের সকলের ‘দিদি’ তথা তৃণমূল(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এখন ক্রমশই সুস্থ হয়ে উঠছেন। তবে তাঁর শারীরিক দুর্বলতা এখনও পুরোপুরি কাটেনি। তবে আগামিকাল তাঁর কপালের সেলাই কাটা হতে পারে বলে জানা গিয়েছে। চিকিৎসকেরা তাঁকে বিশ্রাম নিতে বলেছেন। সেই সূত্রেই জানা গিয়েছে দোলের পরে তিনি ফের নবান্নে যেতে পারেন। সেই সঙ্গে তারপর থেকেই তাঁর ভোটপ্রচার শুরু হয়ে যাবে। দোলের পরে সন্দেশখালিতে তাঁর সভা করার কথা আছে। যদিও সেই সভার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। জোড়াফুল সূত্রে জানা গিয়েছে, ভোটপ্রচার শুরুর আগে মুখ্যমন্ত্রী সন্দেশখালিতে সভা করবেন। দেখার বিষয় সেই সভা তিনি কবে করেন।

গত বৃহস্পতিবার, বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দুর্ঘটনার জেরে প্রায় অজ্ঞান অবস্থায় তাঁকে কলকাতার SSKM Hospital-এ নিয়ে যাওয়া হয়। তাঁর কপালে ৩টি ও নাকে ১টি সেলাইও পড়ে। সেদিন রাতেই মুখ্যমন্ত্রী কালিঘাটে নিজের বাড়িতে ফেরেন। তারপর থেকেই তিনি বাড়িতে চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন। সেই চিকিৎসকদের তরফেই জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী আগের চেয়ে অনেকটাই ভালো আছেন। মাথায় ব্যথা থাকলেও আগের তুলনায় তা অনেকটা কম। অ্যান্টিবায়োটিক চলছে। আগামিকাল তাঁর কপাল ও নাকের সেলাই কাটা হতে পারে। তবে তার পরেও তাঁকে বাড়িতেই চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে আরও কিছুদিন। মমতার দুর্ঘটনা নিয়ে বেশ উদ্বেগেই রয়েছে তৃণমূল। কেননা তিনি শুধু দলের প্রধানই নন, ২৪’র ভোটে(General Election 2024) তিনি অন্যতম প্রধানমন্ত্রী পদের দাবিদার। সেই মমতা কবে সুস্থ হয়ে ভোটপ্রচারে মাঠে নামবেন, আবার আগের মতো বিরোধিদের উদ্দেশ্যে আক্রমণ শানবেন সেটা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তাঁর দলের সব নেতাকর্মী, জনপ্রতিনিধা ও সমর্থকেরা।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত