আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সরকারি কর্মচারিরা আমাদের বন্ধু’, শিলিগুড়িতে বললেন মমতা

নিজস্ব প্রতিনিধি: শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে সরকারি কর্মচারিদের বন্ধু বলে সম্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ডিএ’(DA)এর দাবিতে আন্দোলন করছেন রাজ্য সরকারের কর্মীদের একাংশ। সেই আন্দোলনের মাঝেও রাজ্য সরকারের কর্মীদের প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আন্তরিক মঙ্গলবার তা বুঝিয়ে দেন তিনি।

মঙ্গলবার উত্তরবঙ্গের সভা থেকে ডিএ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সরকারি কর্মচারিদের কোথাও কোনও বেতন বন্ধ হয়েছে? টাকা নেই, পয়সা নেই, তাও সঠিক সময়ে বেতন দেওয়া হয়৷ আমরা বছর বছর ডিএ পৌঁছে দি সরকারি কর্মীদের কাছে৷ ডিএ দিতে অতিরিক্ত ১ লক্ষ ৬১ হাজার কোটি টাকা খরচ হয়েছে আমাদের৷ মনে রাখবেন, কেউ আমাদের শত্রু নন৷ সরকারি কর্মচারি, শিক্ষকরা আমাদের বন্ধু৷’

এদিন পেনশন নিয়ে বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আর অন্য সব রাজ্যে তো পেনশন বন্ধ করে দিয়েছে৷ আমরা একমাত্র পেনশন দিয়ে থাকি৷ কোথাও, কোনও পেনশন বন্ধ হয়নি৷’ পাশাপাশি রাজ্য সরকার নিয়োগের প্রক্রিয়া শুরু করলে বিরোধীরা যেভাবে আদালতে মামলা করছে, এদিন সেই বিষয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নিজেরা চাকরি দেবে না। কেউ চাকরি পেলেই সঙ্গে সঙ্গে কোর্টে চলে যাচ্ছে। যেভাবেই হোক চাকরি আটকাতে হবে। নাহলে ওরা তৃণমূলের (TMC) সমর্থক হয়ে যাবে। মঙ্গলবারের সরকারি সভা থেকে বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। বিজেপি শাসিত রাজ্যগুলিতে দুর্নীতি হলেও সেখানে কেন্দ্রীয় সংস্থার তৎপরতা দেখা যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উত্তরাখণ্ডে কত কেলেঙ্কারি হয়েছে? মধ্যপ্রদেশে কত কেলেঙ্কারি হয়েছে? ব্যাপম ভুলে গেছেন? যত রাগ বাংলার উপর। মানুষের টাকা কেড়ে নিয়েও লজ্জা নেই। আজ বলছে, না না ওকে চাকরি দেওয়া যাবে না।’

Published by:

Share Link:

More Releted News:

মিতালি বাগের গাড়িতে হামলা: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করে রিপোর্ট জেলাশাসকের

প্রচারের শেষবেলায় কল্লোলিনী ভাসল জনসুনামিতে, পায়ে হেঁটে–মোটরবাইকে চড়ে রাজপথে মমতা

মাঝরাতে তৃণমূল কর্মীদের বাড়িতে তল্লাশির নামে মহিলাদের সঙ্গে ‘অশালীন’ ব্যবহার, কাঠগোড়ায় কেন্দ্রীয় বাহিনী

জগদ্দলে বিজেপি বাইরে থেকে লোক নিয়ে এসে বোমা – গুলি চালাচ্ছে, মন্তব্য ফিরহাদের

গরমের হাত থেকে পড়ুয়াদের বাঁচাতে ১ মে থেকেই টানা ছুটি রাজ্যের সব স্কুলে

কংগ্রেস ছাড়া বিজেপির বিরুদ্ধে লড়াই সম্ভব নয়, মমতাকে বার্তা কানহাইয়া কুমারের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ