চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ওরে মোটা ভাই, টাটা বাই বাই’, জিয়াগঞ্জ থেকে শাহকে নিশানা মমতার

নিজস্ব প্রতিনিধি, জিয়াগঞ্জ : ভবানীপুরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘টাটা বাই বাই’ করার কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার জিয়াগঞ্জ থেকে তারই জবাব দিলেন তৃণমূূল সুপ্রিমো। তিনি বলেছেন, ওরে মোটা ভাই, টাটা বাই। বাংলায় জায়গা নাই। বাংলায় মোটা ভাই ইডি-সিবিআইকে নিয়ে আসছে। মানুষের ভোটাধিকার কাড়ছে। 

তিনি আরও বলেছেন, বহিরাগতদের নিয়ে এসে ভোট করানোর চেষ্টা চলছে। যে ভোটার তালিকায় নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়েছেন, সেই তালিকা থেকে নাম বাদ কী করে দেওয়া হল? প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ। বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন? যাঁদের হাতে দাঙ্গার রক্ত লেগে রয়েছে, তাঁরা দাঙ্গা করেই বেঁচে থাকতে চায়। তারা দাঙ্গা লাগায়। তারা মানুষ মারে। মানুষের ভোটাধিকার কেড়ে নেয়। বাংলা ভাষায় কথা বললেই অত্যাচার করা হয়। অমিত শাহকে নিশানা করে তিনি বলেছেন, বাংলা দখল করতে চায় মোটা ভাই। তাঁর অভিযোগ, এরা মহিলা বিরোধী। সকলের নাম কেটে দেওয়া হচ্ছে। ধর্ম নিয়ে রাজনীতি না করার কথা বলেছেন। অন্যায় কখনও ধর্ম দেখে হয় না। অন্যায় যে করে, সে অন্যায় করেই বেঁচে থাকতে চায়। 

তিনি বলেছেন, এই বিজেপি দিল্লির জমিদার, ওদের ধর্ম বিষের ধর্ম। স্বাধীনতা আন্দোলনের সময় এই বিজেপি কোথায় ছিল ? তাঁর কথায় এদিন উঠে এসেছে পরিযায়ী শ্রমিকদের কথা। বলেছেন, ভিন রাজ্য থেকে শ্রমিকরা এখানে আসেন। কিন্তু এখান থেকে ভিন রাজ্যে গেলে অত্যাচার করা হচ্ছে। বিজেপি বাংলা থেকে সকলকে উৎখাত করতে চায়। বাংলা থেকে অফিসারদের বদলি করে দেওয়া হচ্ছে। যাতে বাংলাতে টাকা ঢোকানো যায়। আসন্ন নির্বাচনে সকলে সতর্ক থেকে ভোট দেওয়ার কখা বলেছেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

শেক্সপিয়ার সরণীর গঙ্গা – যমুনা অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের ঘরে ঘরে প্রচারে মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

রক্ত দিলে স্বাধীনতা দেব বলেছিলেন স্বামী বিবেকানন্দ, যোগীর মন্তব্য বিতর্ক চরমে

নন্দীগ্রামে কেন্দ্রীয় বাহিনীর হাতে আক্রান্ত পরিযায়ী শ্রমিক সহ গ্রামবাসীরা

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

নন্দীগ্রামের বিজেপি নেতার ‘অশ্লীল ভিডিও’ ভাইরাল, পাল্টা কটাক্ষ তৃণমূলের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ