Breaking: দ্রুত পুরভোট হবে জেলায়, রায়গঞ্জে ঘোষণা মমতার

দ্রুত পুরভোট হবে জেলায়। মঙ্গলবার রায়গঞ্জের প্রশাসনিক বৈঠকে কার্যত ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্রুত পুরভোট হবে জেলায়। মঙ্গলবার রায়গঞ্জের প্রশাসনিক বৈঠকে কার্যত ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুরের সমস্ত পুরপ্রশাসকদের ভালোভাবে কাজ করতে বলছি। দ্রুত পুরভোট হবে। আমাকে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক ও সমস্ত পরীক্ষা ও ছুটির তালিকা করে দিন তারপরেই ভোটের দিন ঠিক করব।’ 

স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকাকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন সমস্ত তারিখ ও দিনক্ষণ দেখে দিতে সেইমতো পুরভোটের সূচী সাজাবে রাজ্য সরকার। পুরভোট নিয়েই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানি চলছে। সোমবার রাজ্য নির্বাচন কমিশন বাকি ১১১ টি পুরসভা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে হলফনামাতে জানান, করোনা আতঙ্ক ও ইভিএমের ঘাটতির জন্য বাকি পুরসভার ভোট ছয় থেকে আট দফায় করা হবে। মে মাসের মধ্যেই বাকি পুরসভার ভোট গুলি করানো হবে কমিশনের তরফে। 

যদিও এই মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ কমিশনের আইনজীবীকে প্রশ্ন করে, আগে বলেছিলেন এপ্রিল আজ বলছেন মে। ঠিক করে একটা সময় বলুন। এই মামলায় মঙ্গলবার বিজেপির আইনজীবী অভিযোগ করে, ২০১৫ সালে জাতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে ইভিএম ধার করে ভোট করানো হয়েছিল। এখন কেন চাওয়া হচ্ছে না। পুরভোটের মামলা শুক্রবার ফের শুনানি হবে বলে জানা গিয়েছে। আর ঠিক সেই সময়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে পুরভোট দ্রুত হওয়ার কথা বলায় জল্পনা বেড়েছে রাজনৈতিক মহলে। কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ডালখোলা, ইসলামপুর এই চার পুরসভা রয়েছে উত্তর দিনাজপুরে ও বালুরঘাট, গঙ্গারামপুর ও বুনিয়াদপুর এই তিনটি পুরসভা রয়েছে দক্ষিণ দিনাজপুরে। মোট সাতটি পুরসভাকে দ্রুত কাজ করতে ও তৈরি থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট