সন্দেশখালিতে বহিরাগতদের নিয়ে গিয়ে অশান্তি বাঁধানো হয়েছে, অভিযোগ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্দেশখালিতে সাম্প্রতিক অশান্তি পরিকল্পিত চক্রান্ত বলেই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেটের উপরে আলোচনায় অংশ নিয়েছিলেন তিনি। আর বাজেট বিতর্কের শুরুতেই সন্দেশখালির ঘটনা নিয়ে সরব হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সন্দেশখালিতে বাইরে থেকে লোক নিয়ে গিয়ে অশান্তির সৃষ্টি করা হয়েছে। রাজ্যের বদনাম করতে গিয়ে মুখে কাঁপড় বেঁধে অভিযোগ করেছে বিজেপি কর্মীরা। বেশ কয়েকজনকে ধরাও হয়েছে। সন্দেশখালিতে ঝামেলা পাকানোর জন্য মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।’ রাজ্য সরকার কোনও অন্যায়কারী কিংবা নির্যাতনকারীকে রেয়াত করবে না বলেও স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি। সন্দেশখালি নিয়ে রাজ্য এবং শাসকদলের ভাবমূর্তি নষ্টের জন্য বিজেপি বান্ধব সংবাদমাধ্যমকেও নিশানা করেন তিনি।

রাজ্য বাজেট নিয়ে বিতর্কে অংশ নিয়ে শুরুতেই সন্দেশখালির ঘটনা নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার তফশিলি এবং আদিবাসীদের পাশে রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘শেখ শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকিয়ে দিল। তার পর মানুষের মধ্যে বিভাজন তৈরি করে দিচ্ছে। আদিবাসীদের সঙ্গে মুসলিমদের সঙ্ঘাত বাঁধানো হয়েছে।’ সন্দেশখালিতে সাম্প্রতিক অশান্তির পিছনে আরএসএসকেও বিঁধেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘সন্দেশখালিতে আরএসএসের একটা ঘাঁটি রয়েছে। অনেকদিন ধরেই এলাকায় সক্রিয়। সাত বছর আগেও গন্ডগোল হয়েছিল।’

উল্লেখ্য, সাম্প্রতিক অশান্তির সময়ে সন্দেশখালিতে ঘাঁটি গেড়েছিল বহিরাগতরা। পুলিশ ধরপাকড় শুরু করতেই ল্যাজগুটিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে ওই বহিরাগতরা। আর বহিরাগতরা পালাতেই এলাকায় ফিরেছে শান্তি। গতকাল বুধবারও এলাকায় অশান্তি বাঁধানোর দায় সিপিএম-বিজেপির কাঁধে চাপিয়েছেন সন্দেশখালির বিতর্কিত তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা।

গাজা নিয়ে বড় ঘোষণা ট্রাম্পের, হামাসের নিরস্ত্রীকরণে ‘ঐতিহাসিক’ চুক্তির দাবি

কেন প্রতিটি মানুষের জীবনে অন্তত একবার কোথাও একা ঘুরে আসা উচিত?

‘গুলামদের দ্বীপ’, জন্মের পর থেকেই মালিকদের ‘সম্পত্তি’ হয়ে যায় শিশুরা

পূর্ণিমার দিনেই চন্দ্রগ্রহণ! এবার কি ভাইয়ের কপালে ফোঁটা বা হাতে রাখি পরানো যাবে?

প্রতি বছর বাড়ছে শিবলিঙ্গের আকার! জানেন কোথায় রয়েছে রহস্যময় এই ধাম?

রান্নাঘরে জুতো পরে ঢুকছেন? অজান্তেই মা অন্নপূর্ণাকে রুষ্ট করছেন

লক্ষ্মীলাভ সঙ্গে প্রেম জীবনে সাফল্য, অগস্টে ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

শুক্রবারে ৪ রাশির জাতকদের সুখবর, অর্থলাভের যোগ কাদের?

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী