আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে বন্ধ কারখানার জমিতে নতুন শিল্পদ্যোগ রাজ্যের

আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে বন্ধ কলকারখানার জমিতে নতুন শিল্প স্থাপনের দিকে নজর দিচ্ছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: উনিশের ভোটে আসানসোল ও বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র গিয়েছিল বিজেপির দখলে। কিন্তু পরে আসানসোল চলে গিয়েছিল তৃণমূলের দখলে। এবারে ২৪’র ভোটে সেই আসানসোল ধরে রেখে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রও তৃণমূল(TMC) বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। সেই হিসাবে সামগ্রিক ভাবে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে(Asansol-Durgapur Industrial Area) তৃণমূলের নিরঙ্কুশ আধিপত্য স্থাপিত হয়েছে। সেই জয়ের সুবাদেই এবার এই শিল্পাঞ্চল এলাকার বন্ধ কলকারখানার জমিতে নতুন শিল্প স্থাপনের দিকে নজর দিচ্ছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। গত বৃহস্পতিবার নবান্ন সভাগৃহে মুখ্যমন্ত্রী শিল্পপতিদের সঙ্গে যে বৈঠক করেছিলেন সেখানে ডাক পেয়েছিলেন আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের ব্যবসায়ীদের প্রতিষ্ঠান Federation of South Bengal Chamber of Commerce and Industry’র প্রতিনিধিরা। সেখানেই তাঁরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান, আসানসোল দুর্গাপুরে বন্ধ শিল্পের জমি ব্যবহারে উদ্যোগী হোক রাজ্য। ব্যবসায়ীদের দাবি, প্রস্তাবে খুশি হয়ে দ্রুত বিষয়টি নিয়ে মুখ্যসচিব বি পি গোপালিকাকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচন জিতেই আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলে নতুন বিনিয়োগ আনতে উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী। এখন নবান্ন সূত্রে জানা গিয়েছে, ওই শিল্পাঞ্চল নিয়ে বিশেষ ভাবনা চিন্তা শুরু করেছেন মুখ্যমন্ত্রী। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার কয়েক মাসের মধ্যেই পানাগড় শিল্পতালুকে পা রেখেছিলেন মমতা। সেখানের এক বেসরকারি কারখানার শিলান্যাস করে কর্মসংস্থানের বার্তা দিয়েছিলেন তিনি। তারপর পানাগড় ও অণ্ডালে একাধিক শিল্প গড়ে উঠে। তারপরই শিল্পাঞ্চল জুড়ে চর্চা ছিল, বন্ধ কারখানার জমিতে নতুন শিল্পদ্যোগ আনতে উদ্যোগী হচ্ছে রাজ্য। বস্তুত আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষজনের দীর্ঘদিনের দাবি, বন্ধ কলকারখানার জমিতে নতুন শিল্প গড়ে উঠুক। তাতে এলাকায় কর্মসংস্থান বাড়বে। এখন শিল্পাঞ্চলের রায় তৃণমূলের পক্ষে আসায় মুখ্যমন্ত্রীও বিষয়টি নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছেন। এখন আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের বহু বন্ধ কলকারখানাগুলি থেকে একদিকে যেমন রাতের আঁধারে লোহা কাটিং হয়ে পাচার হয়ে যাচ্ছে, তেমনি বন্ধ কারখানার জমি দখল করে অসাধু ব্যবসা হয়ে যাচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে জমির চরিত্র পরিবর্তিত হয়ে সেখানে প্রোমোটারিও হচ্ছে।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান