শিক্ষক দিবসে ‘শিক্ষকরত্ন’ ৫২জন শিক্ষক, সম্মানিত হবে ১৩টি স্কুলও

যে ৫২জন শিক্ষককে মুখ্যমন্ত্রী শিক্ষারত্ন প্রদান করবেন তাঁদের মধ্যে ১২ জন অধ্যাপক, ২৫ জন মাধ্যমিক স্কুলের এবং ১৫ জন প্রাথমিক স্কুলের শিক্ষক।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা দেশজুড়েই ৫ সেপ্টেম্বর দিনটিকে শিক্ষক দিবস(Teachers Day) হিসাবে পালন করা হয়। কেননা সেদিন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিন। একাধারে রাজনীতিবিদ, দার্শনিক ও অধ্যাপক এই শান্ত মানুষটি ছাত্রজীবনে অতি মেধাবী ছিলেন। জীবনে কোনও পরীক্ষায় তিনি দ্বিতীয় হননি। সেই মানুষটির স্মরণে এবং বাংলার শিক্ষকদের সমাজ গঠনের ভূমিকাকে স্বীকৃতি দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্যে ‘শিক্ষকরত্ন’(Shikkak Ratna) পুরস্কার চালু করেন। এইবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী ৫ তারিখ মুখ্যমন্ত্রী রাজ্যের ৫২ জন শিক্ষককে শিক্ষারত্ন পুরস্কার প্রদান করবেন। সেই সঙ্গে এই বছর ১৩টি সেরা স্কুলকেও(Best Schools) সম্মানিত করা হবে। 

জানা গিয়েছে, যে ৫২জন শিক্ষককে মুখ্যমন্ত্রী শিক্ষারত্ন পুরস্কার প্রদান করবেন তাঁদের মধ্যে ১২ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ২৫ জন মাধ্যমিক স্কুলের শিক্ষক এবং ১৫ জন প্রাথমিক স্কুলের শিক্ষক রয়েছেন। প্রায় সব জেলা থেকেই এক বা দু’জন করে শিক্ষককে বেছে নেওয়া হয়েছে। এদের কেউ স্কুলের পরিবেশ বদলেছেন, কেউ আবার স্কুলছুটদের করেছেন স্কুলমুখো। তারই পুরস্কার হিসেবে তাঁদের শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হবে। পুরস্কার প্রাপক শিক্ষকদের ২৫ হাজার টাকার চেকসহ অন্যান্য উপাহার থাকছে। সেরা স্কুলগুলি এক লক্ষ টাকা করে পাবে। যেসব স্কুলকে এবার পুরস্কৃত করা হবে, সেগুলির মধ্যে একাধিক জেলার রামকৃষ্ণ মিশনও রয়েছে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, সেরা স্কুলের পুরস্কারের হ্যাট্রিক করতে চলেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। কেননা ২০১৭ ও ২০২১ সালেও এই পুরস্কার পেয়েছিল তাঁরা। এবারেও তাঁরা সেই পুরস্কার পেতে চলেছে।  

এদিকে পূর্ব বর্ধমান জেলার যে সব স্কুলে শিক্ষক-শিক্ষিকা থাকলেও পড়ুয়া নেই সেই সব স্কুলগুলি নিয়ে রিপোর্ট চেয়ে পাঠালো কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। কেননা, পূর্ব বর্ধমান জেলার জোতগ্রাম সাতগাছিয়া বাজার জুনিয়র বালিকা বিদ্যালয়ের ইংরেজির শিক্ষিকা পার্বতী আঁশ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন তাঁর বদলি চেয়ে। বদলির কারণ হিসাবে তিনি জানান, ওই স্কুলে কোনও পড়ুয়াই নেই। তাই তিনি জেলা স্কুল পরিদর্শকের কাছে আবেদন জানিয়েছিলেন বদলির জন্য। কেননা তিনি নিয়মিত বেতন পান। কিন্তু সেই আবেদনে কোনও সুরাহা না হওয়ায় তিনি বাধ্য হয়েছেন হাইকোর্টের দ্বারস্থ হতে। মামলাটি কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে শুনানিতে উঠেছিল। সেখানেই জেলা স্কুল পরিদর্শককে আদালত নির্দেশ দেয়, জেলায় এমন কতগুলি স্কুল রয়েছে, যেখানে পড়ুয়া নেই অথচ শিক্ষক রয়েছেন, সেই তালিকা ১৩ সেপ্টেম্বরের মধ্যে হাইকোর্টে জমা দিতে হবে। সেইদিনই মামলার পরবর্তী শুনানি হবে।

মঙ্গলের বৃহস্পতি নক্ষত্রে গোচর, জ্যাকপটে পাবেন ৩ রাশির জাতকরা

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখা শুভ না অশুভ? জানেন কী বলছে জ্যোতিষশাস্ত্র!

রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না, হঠাৎ পুরনো বন্ধুর সঙ্গে দেখা আনন্দ দেবে…

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে