১৩ ফেব্রুয়ারি হুগলি জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আগামী ১৩ ফেব্রুয়ারি হুগলি জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেদিন গোঘাটে জনসভা ও আরামবাগে প্রশাসনিক বৈঠক করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কিছুদিন আগেই ৫ দিনের জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সভা করেছিলেন কোচবিহার, শিলিগুড়ি, রায়গঞ্জ, বালুরঘাট, বহরমপুর ও শান্তিপুরে। সব কিছু ঠিক থাকলে আবার ও জেলা সফরে বার হচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী ৮ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় পেশ হবে ২০২৪-২৫ অর্থবর্ষের রাজ্য বাজেট। ৯ এবং ১০ তারিখ সেই বাজেটের ওপর আলোচনা হবে। তারপরেই মুখ্যমন্ত্রী জেলা সফরে বার হতে পারেন বলে জানা গিয়েছে। ১৩ ফেব্রুয়ারি তাঁর জেলা সফরে থাকছে হুগলি জেলা(Hooghly District)। সেদিন তিনি গোঘাটে(Goghat) সভা করার পাশাপাশি আরামবাগে(Aarambag) প্রশাসনিক বৈঠকও করতে পারেন বলে জানা গিয়েছে। তবে এই সফরসূচী এখনও চূড়ান্ত না হওয়ায় সরকারি ভাবে কিছু ঘোষণা করা হয়নি।

আরামবাগ মহকুমা একসময় রীতিমত বামদুর্গ হিসাবেই পরিচিত ছিল। ২০১১ সালের পরেও সেখানে বাম প্রভাব কিছুটা হলেও অটুট রয়ে গিয়েছে। বাংলার মাটিতে বিজেপির উত্থানের জেরে সেই আরামবাগ মহকুমারও রাজনৈতিক ভাবে ভোল বদলেছিল। উনিশের লোকসভা ভোটে আরামবাগ লোকসভা কেন্দ্রেটি তৃণমূলের দখলে গেলেও সেই জয়ে ভোটের ব্যবধান ছিল মাত্র দেড় হাজার। আবার একুশের ভোটে এই আরামবাগ মহকুমার সবকটি আসনই গিয়েছিল বিজেপির দখলে। গোঘাট, খানাকুল, পুরশুড়া ও আরামবাগ বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপির প্রার্থীরা। তবে গত বছরের পঞ্চায়েত নির্বাচনে সেই ছবি বদলেছে। মহকুমার ৬টি পঞ্চায়েত সমিতির মধ্যে মাত্র ১টি পঞ্চায়েত সমিতি দখল করতে পেরেছে বিজেপি। এই অবস্থায় যখন দুয়ারে ২৪’র ভোট(General Election 2024) কড়া নাড়ছে তখন সেই জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী। জেলায় এসে তিনি আমজনতাকে সরকারি পরিষেবা প্রদান করার পাশাপাশি কয়েকশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সেই সঙ্গে বার্তা দেবেন আমজনতাকেও। তাঁর সেই সভার দিকেই তাকিয়ে থাকছে জেলার জনতার পাশাপাশি তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকেরাও।

রেলমন্ত্রী থাকাকালীন সময়ে মমতা যে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপ্রকল্পের ঘোষণা করেছিলেন, সেই প্রকল্পের কাজ অনেকটা এগিয়ে গেলেও ভবাদিঘীর সমস্যা এখনও মেটেনি। ভবাদিঘীর অবস্থান যে গোঘাটে এবার সেখানেই সভা করবেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিক ভাবেই সেই সভা থেকে তিনি ভবাদিঘী নিয়ে কী বার্তা দেন সেইদিকেও নজর থাকবে সকলের। একই সঙ্গে একসময়কার বামদুর্গে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বামেদের কীভাবে নিশানা বানান সেটাও দেখবেন আমজনতা। অস্বীকার করার উপায় নেই উনিশের লোকসভা ভোটে বাংলার মাটিতে বিজেপির উত্থানের পিছনে বড় ভূমিকা নিয়েছিল বাম ভোট রামের ঝুলিতে যাওয়ার ঘটনা। একুশের বিধানসভা ভোটেও সেই ঘটনা অব্যাহত ছিল আরামবাগ মহকুমা এলাকায়। এবারে ২৪’র ভোটে আরামবাগ লোকসভা কেন্দ্র ছিনিয়ে নিতে কোমর বেঁধে নামছে বিজেপি। এই অবস্থায় তৃণমূলের রণকৌশল কী হবে সেটাও গোঘাটের সভা থেকে বেঁধে দিতে পারেন মুখ্যমন্ত্রী। তাই জেলার তৃণমূল নেতৃত্ব এখন মুখ্যমন্ত্রীর সভার দিকেই তাকিয়ে থাকছে।

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট