ঝাড়গ্রাম থেকে ৩০০ কোটির প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামের অনুষ্ঠানের মঞ্চ থেকেই সেই জেলার উন্নয়নের জন্য ৩০০ কোটি টাকা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল ঝাড়গ্রামে(Jhargram) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। লোকসভা নির্বাচনের পরে এই প্রথম ঝাড়গ্রাম তথা জঙ্গলমহলে(Jungalmahal) পা রাখতে চলেছেন মমতা। উনিশের লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের ৫টি লোকসভা কেন্দ্রতেই জয়ের মুখে দেখেছিল বিজেপি। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে বিজেপিকে সন্তষ্ট থাকতে হয়েছে মাত্র ২টি আসন পেয়েই। পুরুলিয়ায় তাঁরা জয়ী হয়েছে মাত্র ১৭ হাজার ভোটে আর বিষ্ণুপুরে জয়ের মুখ দেখেছে মাত্র ৬ হাজার ভোটে। বাঁকুড়া, মেদিনীপুর আর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে তৃণমূল। অর্থাৎ সামগ্রিক ভাবে জঙ্গলমহলের জনতার আস্থা ফিরে পেতে সক্ষম হয়েছে তৃণমূল। রাজনৈতিক ভাবে যা খুবই তাৎপর্যপূর্ণ। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর ঝাড়গ্রাম সফর রাজ্য রাজনীতিতে বাড়তি গুরুত্ব প্রদান করতে চলেছে। শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সফরকালে কুড়মি নেতৃত্ব তাঁর সঙ্গে বৈঠক করতে পারে। যদিও সরকারি ভাবে এখনও এই বৈঠকের শিলমোহর মেলেনি।

আরও পড়ুন বাংলাদেশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষ পোস্ট নয়, সতর্ক করল পুলিশ

আগামী শুক্রবার ৯ অগস্ট বিশ্ব আদিবাসী দিবস(World Indigenous Peoples Day)। রাজ্য সরকারের তরফে সেদিনের মূল অনুষ্ঠানটি আয়োজিত হবে ঝাড়গ্রামে। সেই অনুষ্ঠানেই যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এর জন্য তিনি আগামিকালই ঝাড়গ্রাম যাচ্ছেন। প্রাথমিক ভাবে তাঁর হেলিকপ্টারে করেই ঝাড়গ্রাম যাওয়ার কথা আছে। তবে প্রাকৃতিক কারণে উড়ানের ছাড়পত্র না মিললে সড়কপথেই সেখানে যাবেন মুখ্যমন্ত্রী। এর আগে জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রীকে যেমন হেলিকপ্টার বিভ্রাটের মধ্যে পড়তে হয়েছে তেমনি আচমকাই তাঁর গাড়িতে অন্য গাড়ির ধাক্কা দেওয়ার মতো সম্ভাবনাও তৈরি হয়েছে। দুটি ক্ষেত্রেই চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাই এবারে তাঁর ঝাড়গ্রাম সফরে বাড়তি সুরক্ষা ও নজরদারির বিষয়টিতে গুরুত্ব আরোপ করা হয়েছে। মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের অনুষ্ঠানের মঞ্চ থেকেই সেই জেলার উন্নয়নের জন্য ৩০০ কোটি টাকা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস(300 Crore Project Inauguration and Foundation Stone) করবেন। এর মধ্যে শিলান্যস করবেন ১২০ কোটি টাকার প্রকল্পের এবং উদ্বোধন করবেন ১৮০ কোটি টাকার প্রকল্পের।

আরও পড়ুন বাগডোগরা থেকে নিয়মিত আন্তর্জাতিক উড়ানের ছাড়পত্র দিল কেন্দ্র

ওই সব প্রকল্পের মধ্যে থাকছে ঝাড়গ্রামের নবনির্মিত নিজস্ব জেলাশাসকের অফিস ভবন, একাধিক হেলথ সেন্টার, রাস্তা, কমিউনিটি সেন্টার ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন। থাকছে হেল্পসেন্টার, রাস্তা, কমিউনিটি হল, সোলার লাইট, সোলার টিউবওয়েল চালুর বিষয়ও। একই সঙ্গে অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী গুণীজনদের সংবর্ধনা প্রদান, আদিবাসী কৃতী ছাত্রদের সহায়তা, আদিবাসী ক্লাবগুলিকে বাদ্যযন্ত্র দেওয়া হবে। এছাড়াও দিনভর নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঝাড়গ্রাম থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যের অনান্য জেলার জন্যও প্রায় ১০০০ কোটি টাকা প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন। এক-একটি জেলা ধরে পরিষেবা প্রদানের কথা রয়েছে। ঝাড়গ্ৰাম পুনরুদ্ধারের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই প্রথম জেলা সফর। স্বাভাবিকভাবেই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে যা নিয়ে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। বিশ্ব আদিবাসী দিবসে দলনেত্রী কী বার্তা দেন, তা নিয়ে দলের অন্দরে জল্পনা শুরু হয়েছে।

সুদীপ-দেবকে ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা দিল রাজ্য

বিশ্বের মানচিত্রে নতুন করে তুলে ধরা হবে বাংলার সৌন্দর্যকে, দাবি পর্যটন মন্ত্রীর

গাদাগাদি করে চলছে চিকিৎসা, গোকর্ণ স্বাস্থ্যকেন্দ্রের করুণ দশা দেখে চটে লাল মন্ত্রী

বিদ্যালয়ের শিক্ষকদের ওপর চলল ডিম থেরাপি, চাঞ্চল্য মানিকচকে

তিন মাসের জন্য বন্ধ জলদাপাড়া-সহ রাজ্যের সব অভয়ারণ্য, জারি বিজ্ঞপ্তি

শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে অলরাউন্ডারের মারাত্মক ভুল, বিরল শাস্তি পেল ‘ভারতীয় এ’ দল

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের