BLO দের মানসিক চাপ দেওয়া হচ্ছে, নির্বাচন কমিশনারকে কড়া চিঠি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR এর কাজে বিএলওদের উপর চাপ প্রয়োগের অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন কে চিঠি দিয়ে প্রতিবাদ করলেন মমতা। বিএলওদের উপর অমানবিক চাপের অভিযোগ আনা হচ্ছে। এই নিয়ে নির্বাচন কমিশনারকে কড়া চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

SIR এর কাজে বিএলওদের উপর চাপ প্রয়োগের অভিযোগ এনেছেন। মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশন কে চিঠি দিয়ে প্রতিবাদে সরব হয়েছেন। বিএলওদের উপর অমানবিক চাপের অভিযোগ আনা হচ্ছে। মুখ্যমন্ত্রী লিখেছেন, “চলমান বিশেষ নিবিড় সংশোধন (SIR) ঘিরে পরিস্থিতি গভীর উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে, তাই আমি আপনাকে এই চিঠি লিখতে বাধ্য হচ্ছি। বিএলও এবং নাগরিকদের উপর যেভাবে এই অনুশীলন চাপিয়ে দেওয়া হচ্ছে তা কেবল অপরিকল্পিত এবং বিশৃঙ্খলই নয়, বিপজ্জনকও। যথাযথ মৌলিক প্রস্তুতি, পর্যাপ্ত পরিকল্পনা বা স্পষ্ট যোগাযোগের অভাব প্রথম দিন থেকেই এই প্রক্রিয়াটিকে পঙ্গু করে তুলেছিল।”

বিএলওদের পাশে থেকে মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, “প্রশিক্ষণে গুরুতর ফাঁক, বাধ্যতামূলক নথিপত্রের স্পষ্টতার অভাব এবং তাদের জীবিকা নির্বাহের সময়সূচীর মাঝে ভোটারদের সঙ্গে দেখা করার প্রায় অসম্ভবতা এই প্রক্রিয়াটিকে কাঠামোগতভাবে দুর্বল করে তুলেছে। আমি আপনাকে অনুরোধ করব জোর করে যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তা বন্ধ করার জন্য। দয়া করে যথাযথ প্রশিক্ষণ এবং সহায়তা প্রদান করে এবং সময়সীমা পুঙ্খানুপুঙ্খভাবে পুনর্মূল্যায়ন করার সিদ্ধান্ত নিন। যদি এখুনি এই পন্থা সংশোধন না করা হয়, তাহলে বিএলও এবং নাগরিকদের জন্য পরিণতি মারাত্মক হবে। নির্বাচনী প্রক্রিয়া এবং আমাদের গণতান্ত্রিক কাঠামোর অখণ্ডতা রক্ষা করার জন্য এই হস্তক্ষেপ কেবল প্রয়োজনীয় নয় বরং অপরিহার্য”

কোন্নগর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে কাজ করতে গিয়ে সেরিব্রাল হয়েছিল তপতী বিশ্বাসের। রাস্তাতেই মাথা ঘুরে পড়ে যাওয়ার পর থেকে বাঁ দিক সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছে। তপতীদেবীর পরিবারের অভিযোগ, sir-র কাজ নিয়ে প্রবল চাপে ছিলেন তিনি। সকাল থেকে রাত কাজের চাপে নাজেহাল হয়ে পড়েছিলেন তিনি। মানসিক চাপ ক্রমাগত বাড়ছিল। সেই চাপের জেরে অসুস্থ হয়ে পড়েন তিনি। রায়গঞ্জের কৃষ্ণপদ সরকারও সেরিব্রালে আক্রান্ত হয়েছেন। পরিবারের অভিযোগ, অতিরিক্ত মানসিক চাপ থেকেই এই ঘটনা। রায়গঞ্জ কসবা মহেশো এনএমহাই মাদ্রাসা ২০৬ নম্বর বুথে নিযুক্ত ছিলেন।

বুধবার সকালে বাড়ির উঠোন থেকে উদ্ধার হয় বিএলও শান্তিমুনি এক্কার দেহ। জলপাইগুড়ি জেলার মালবাজার থানার রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের নিউ গ্লাঙ্কো চা বাগান এলাকার বাসিন্দা ছিলেন শান্তিমুনি। পেশায় তিনি একজন অঙ্গনওয়াড়ি কর্মী। তাঁর পরিবারের লোকজন বলছেন SIR নিয়ে কাজ করতে গিয়ে নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল তাকে। শান্তিমুনির ছেলে ডি সু জা এক্কা এবং স্বামী সুখু এক্কা বলেন এই প্রবল কাজের চাপ সহ্য করতে পারছিলেন না উনি। ভাল বাংলা পড়তে বা লিখতেও জানতেন না মহিলা। তারপরেও SIR-এর কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তাঁকে। সেই চাপ থেকেই আত্মহননের সিদ্ধান্ত।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ