SAT’র শূন্যপদ পূরণে উদ্যোগী মমতার সরকার

SAT’র শূন্যপদ পূরণে উদ্যোগী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। একজন চেয়ারম্যান ও একজন প্রশাসনিক সদস্য নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সরকারি কর্মচারীদের(West Bengal State Government Employees) জন্য সুখবর। State Administrative Tribunal বা SAT’র শূন্যপদ পূরণে উদ্যোগী হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। একজন চেয়ারম্যান ও একজন প্রশাসনিক সদস্য নিয়োগ করার জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি(Notice) জারি করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীদের চাকরি সংক্রান্ত বিরোধের মামলা প্রথমে SAT-এ হয়। সল্টলেকে বিকাশ ভবন(Bikash Bhawan) থেকে SAT কাজ করে। হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতি পদে ছিলেন বা আছেন এমন কেউ SAT’র চেয়ারম্যান তথা বিচারবিভাগীয় সদস্য পদে আসীন হন। প্রশাসনিক সদস্যরা হন IAS। SAT-এ মোট বেঞ্চ ৩টি। প্রতি বেঞ্চে একজন করে বিচারবিভাগীয় সদস্য ও প্রশাসনিক সদস্য থাকার নিয়ম।

আরও পড়ুন CAG’র রিপোর্টে নম্বর গরমিল ৪৬ হাজার প্রার্থীর, নিশানায় বুদ্ধ জমানা

SAT-এ এখন শুধু একজন প্রশাসনিক সদস্য আছেন, তিনি হলেন সৈয়দ আমেদ বাবা। তাঁর একটি বেঞ্চেই এখন সব মামলা শুনছে। দু’জন অবসরপ্রাপ্ত বিচারপতি কয়েক মাস আগে পর্যায়ক্রমে চলে গিয়েছেন। এই পরিস্থিতিতে হাইকোর্টের নির্দেশে শুধু একজন প্রশাসনিক সদস্যই SAT’র মামলাগুলি শুনছেন। SAT’র বার অ্যাসোসিয়েশনের দাবি, এই অবস্থায় মামলা চালাতে খুবই সমস্যা হচ্ছে। কারণ দু’পক্ষ রাজি হলে তবেই শুধু প্রশাসনিক সদস্য কোনও মামলা শুনতে পারেন। অনেকেই এতে রাজি হচ্ছেন না। SAT-এ আরও বিচারবিভাগীয় ও প্রশাসনিক সদস্য নিয়োগ করে তিনটি বেঞ্চ চালুর ব্যবস্থা করতে রাজ্য সরকারকে আগেই চিঠি দেওয়া হয়েছে। আরও তিনজন বিচারবিভাগীয় ও দু’জন প্রশাসনিক সদস্য দরকার। কিন্তু দু’জনের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষও বটে।

বেসরকারি স্কুল থেকে কয়েক কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের