উত্তর ২৪ পরগনার দু’টি ব্লকে ৬১টি নতুন সেচপ্রকল্প

উত্তর ২৪ পরগনার বনগাঁ ও স্বরূপনগর ব্লকে মোট ৬১টি নতুন ক্ষুদ্র সেচপ্রকল্প তৈরি করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রান্তিক কৃষকদের সুবিধার্থে উত্তর ২৪ পরগনার(North 24 Pargana) দু’টি ব্লকে মোট ৬১টি নতুন ক্ষুদ্র সেচপ্রকল্প(Small Irrigation Project) তৈরি করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এই সেচ প্রকল্পগুলি বাস্তবায়িত হলে আমন ও বোরো ধানচাষের ক্ষেত্রে মোট ৭৩২ হেক্টর জমিতে সেচ মিলবে। পাশাপাশি বিভিন্ন শাকসবজি চাষের জন্যও কৃষকরা জল পাবেন। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের আর্থিক সহায়তায় ওই সেচপ্রকল্প তৈরি করবে রাজ্যের কৃষিদফতর। এরজন্য মোট ৪ কোটি ২৭ লক্ষ ৭০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। পঞ্চায়েত ভোটের আগে এই প্রকল্প শাসকদলকে ডিভিডেন্ড এনে দেবে বলেই এখন অনেকে মনে করছেন। জেলাশাসক শরদকুমার দ্বিবেদী এই প্রসঙ্গে জানিয়েছেন, যে ২টি ব্লকে এই ক্ষুদ্র সেচের কাজ হবে তা হল বনগাঁ ও স্বরূপনগর। এই দুটি ব্লকে মোট ৬১টি ক্ষুদ্র সেচপ্রকল্প তৈরি হবে। এর মধ্যে বনগাঁয়(Bongna) ৫৫টি ও স্বরূপনগরে(Swarupnagar) ৬টি প্রকল্প বাস্তবায়িত হবে। প্রতিটি প্রকল্পে ৩৫০ ফুট গভীর নলকূপ বসানো হবে। 5 Horse Power’র মোটর লাগিয়ে ভূগর্ভস্থ জল তোলা হবে। সেই জলই দেওয়া হবে কৃষকদের জমিতে।

আরও পড়ুন কেন্দ্র সরকারের সমালোচনায় সরব প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদি

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে প্রতিটি প্রকল্প থেকে ৬ হেক্টর জমিতে সেচ দেওয়া যাবে। প্রতিটি প্রকল্প সাধারণ বিদ্যুতের মাধ্যমে চালানো হবে। পরবর্তী সময়ে খরচ আরও কমাতে সোলার ব্যবহার করারও পরিকল্পনা রয়েছে। প্রতিটি প্রকল্প তৈরির পর এলাকার কৃষকদের নিয়ে জল ব্যবহারকারী সমিতি তৈরি করা হবে। ওই সমিতির হাতেই নলকূপ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হবে। প্রত্যেক সমিতির নামে একটি করে ব্যাঙ্ক অ্যাকাউন্টও তৈরি করা হবে। স্থানীয় কৃষকদের ন্যূনতম দরে জল দেওয়া হবে। সেই টাকাতেই সমিতি বিদ্যুতের বিল ও অন্যান্য খরচ মেটাবে। নলকূপ থাকায় প্রয়োজন অনুযায়ী ইচ্ছামতো কৃষকরা জমিতে সেচ দিতে পারবেন। ফলে চাষের উৎপাদনও অনেকটাই বাড়বে। নলকূপের পাশাপাশি ইলেকট্রিক্যাল সামগ্রী রাখার জন্য প্রতিটি প্রকল্পের পাশে একটি কংক্রিটের কিয়স্কও তৈরি করা হবে। প্রকল্প নির্মাণের জন্য দ্রুত টেন্ডার প্রক্রিয়া শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে মার্চ মাসের মধ্যেই নলকূপ বসানোর কাজ শুরু হয়ে যাবে।

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত