১ লক্ষ ২৫ হাজার স্কুল পড়ুয়াকে চশমা, সিদ্ধান্ত মমতার

চলতি অর্থবর্ষে ‘চোখের আলো’ প্রকল্পের অধীনে প্রায় ৯ লক্ষ চশমা দেওয়া হবে বিনামূল্যেই। এর মধ্যে ১ লক্ষ ২৫ হাজার চশমা দেওয়া হবে স্কুল পড়ুয়াদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: চোখ(Eye), সে বড় অমূল্য সম্পদ। এই চোখ দিয়েই শুধু আমরা দেখি তাই নয়, পৃথিবীর ও প্রকৃতির রূপ আরোহণ করি। চিনি আমাদের আশেপাশের মানুষদের। যার চোখ নেই তাঁর জীবন কার্যত অন্ধকারে ঢাকা। তাই রাজ্যবাসীর চোখের সমস্যা দূর করতে আগেই বিশেষ প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই প্রকল্পের নাম ‘চোখের আলো’(Chokher Aalo)। এবার সেই প্রকল্পের মাধ্যমেই বিনামূল্যে রাজ্যবাসীর চোখের ছানি অস্ত্রোপচার করার পাশাপাশি ৯ লক্ষ চশমা(Spectacles) দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো যেমন রাজ্যের স্বাস্থ্য দফতর রাজ্যের প্রতিটি জেলাকে কাজের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে তেমনি জানানো হয়েছে ৯ লক্ষ চশমার মধ্যে ১ লক্ষ ২৫ হাজার চশমা দেওয়া হবে রাজ্যের স্কুল পড়ুয়াদের(School Students)। সবটাই বিনামূল্যে।

আরও পড়ুন সম্ভবত রাজ্যের পরবর্তী নির্বাচন কমিশনার রাজীব সিনহা

নবান্ন সূত্রে জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে ‘চোখের আলো’ প্রকল্পের অধীনে প্রায় ৯ লক্ষ চশমা দেওয়া হবে বিনামূল্যেই। এর মধ্যে ১ লক্ষ ২৫ হাজার চশমা দেওয়া হবে স্কুল পড়ুয়াদের। বাকি ৭ লক্ষ ৭০ হাজার চশমা দেওয়া হবে ৪৫ বছরের বেশি বয়সের নাগরিকদের। ২০২২-২৩ সালে রাজ্যে যত সংখ্যক মানুষের চোখে ছানি ধরা পড়েছিল, তার তুলনায় ১৯ শতাংশ কম অস্ত্রোপচার হয়। চলতি অর্থবর্ষ শেষ হওয়ার আগে এই হার ১০ শতাংশে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। কার্যত মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দফতরকে কড়া নির্দেশ দিয়েছেন, এ বছর রাজ্যের প্রান্তিক এলাকার আর্থিকভাবে দুর্বল মানুষজনকে ‘চোখের আলো’ প্রকল্পের সুবিধা বেশি করে পাইয়ে দিতে হবে। সেই কারণে আগেভাগে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। এর ফলে জেলাগুলি নিজেদের মতো করে পরিকল্পনা করতে পারবে। গত বছর এই জায়গাতেই খামতি থেকে গিয়েছিল। গত বছর বিনামূল্যে চশমা বিতরণেও ২৪ শতাংশ ঘাটতি থেকে গিয়েছিল। সেই ঘাটতিও আগামী সেপ্টেম্বরের মধ্যে ১০ শতাংশে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। ছানি অস্ত্রোপচারে বাড়তি জোর দেওয়া হয়েছে। এর জন্য চোখের সার্জেনদের এখন মাসে অন্তত ৫০টি এবং সেপ্টেম্বরের শেষে গিয়ে ৬০টি করে অস্ত্রোপচার করতে হবে।

ডিজিটাল পেমেন্টে বিপ্লব! মেটার হাত ধরে হোয়াটসঅ্যাপেই মেটানো যাবে বিল

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য! বুধের ভদ্র রাজযোগে কপাল খুলবে এই ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?