বালুহীন জেলায় দলের কোর কমিটি গড়ে দিলেন মমতা

বালুহীন জেলায় কোর কমিটি গড়ে দিয়ে জেলার সংগঠনের রাশ নিজের হাতেই রাখলেন তৃণমূল সুপ্রিমো। সঙ্গে লক্ষ্য দিলেন বেঁধে। ৫ আসনেই চাই জয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে মাত্র আর কয়েক মাস। তারপরেই শুরু হয়ে যাবে ২৪’র নির্বাচন(General Election 2024)। সেই নির্বাচনে উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার ৫টি লোকসভা কেন্দ্রই যাতে তৃণমূলের(TMC) হাতে আসে তার জন্য এদিন থেকেই দলের নেতাকর্মীদের মাঠে নেমে পড়ার বার্তা দিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। জেলার সবচেয়ে হেভিওয়েট তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক(Jyotipriya Mallik) ওরফে বালু, যিনি কার্যত গোটা জেলাকে নিজের হাতের তালুর মতো চিনতেন, তাঁর পাশে দাঁড়িয়েই এদিন মমতা বার্তা দিয়েছেন দলকে। বালুহীন জেলায় দলের সংগঠন যাতে ভেঙে না পড়ে এবং লোকসভা নির্বাচনে যাতে তার কোনও প্রভাব না পড়ে তার জন্য এদিন একটি কোর কমিটি(Core Committee) গড়ে দিয়ে জেলার সংগঠনের রাশ নিজের হাতেই রাখলেন তৃণমূল সুপ্রিমো।

বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় দলের কর্মিসভা থেকেই এই নতুন কোর কমিটি গঠনের কথা ঘোষণা করেন মমতা। লক্ষ্যণীয় ভাবে সেই কমিটিতে সরাসরি রাখা হল না জেলা থেকে নির্বাচিত দলের কোনও সাংসদকেই। এমনকি জেলা থেকে নির্বাচিত দলের সব বিধায়ককেও সেই কোর কমিটিতে রাখা হয়নি। তবে তাঁরা সকলেই কোর কমিটির বৈঠকে আমন্ত্রণ পাবেন বলে মমতা জানিয়েছেন। সাংসদদের এই কমিটিতে সরাসরি না রাখার প্রসঙ্গে মমতা নিজেই জানিয়েছেন, যেহেতু দোরগোড়ায় লোকসভা নির্বাচন তাই কোনও সাংসদদের এই কোর কমিটিতে রাখা হয়নি। তবে সকলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সাংসদরা কাজ করবেন বলে নেত্রী জানিয়েছেন। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষকে চেয়ারম্যান করে তৈরি করা হয়েছে এই কোর কমিটি।

এর পাশাপাশি তাতে থাকছেন খড়দহের বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, দমদমের বিধায়ক তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মধ্যমগ্রামের বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, অশোকনগরের বিধায়ক তথা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামী। এর সঙ্গে কমিটিতে থাকছেন তাপস রায়, বীণা মণ্ডল, বিশ্বজিৎ দাস, নুরুল ইসলাম, মমতাবালা ঠাকুর, গোপাল শেঠ, সুরজিৎ বসু, সুকুমার মাহাতো, তাপস দাশগুপ্ত, গোবিন্দ দাস, রফিকুল ইসলাম-সহ বেশ কয়েকজন। এই কমিটির কে কোন এলাকার দায়িত্বে থাকবেন, সেটাও ঠিক করে দিয়েছেন নেত্রী। জানিয়েছেন, পার্থ ভৌমিককে ব্যারাকপুর, সুজিত বসুকে দমদম ও বসিরহাট, নারায়ণ গোস্বামীকে হাবড়া দেখতে হবে। জানিয়ে দিয়েছেন, এই কমিটি সংগঠনের কাজকর্ম সংক্রান্ত রিপোর্ট ১০ দিন পর পর সরাসরি তাঁকে রিপোর্ট দেবে। ৩-৪ জনকে কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তাঁরাই এই কোর কমিটির কাজের ওপর নজরদারি করবেন এবং তৃণমূল নেত্রীকে রিপোর্ট দেবেন।

বক্সঅফিসে ঝড় তোলা অব্যাহত! ১০ দিনে ‘দৃশ্যম ৩’-এর বিশ্বব্যাপী আয় ৪০০ কোটি ছুঁই ছুঁই

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলার দাপট! প্রথম তিনে IIT খড়্গপুর, এগিয়ে যাদবপুরও

ভারতের বিরুদ্ধে সিরিজের আগে দল ঘোষণা নিউজিল্যান্ডের, চোট সারিয়ে ফিরছেন তারকা অলরাউন্ডার

মুক্তি পেলেন ধ্রুব রাঠি, যন্তর মন্তরে না যাওয়ার হুঁশিয়ারি দিল্লি পুলিশের

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামবে আমেরিকা? সৌদিতে প্রাণঘাতী হামালার পরেই বিরাট ইঙ্গিত ট্রাম্পের

ধর্মীয় বিশ্বাস নিয়ে বিবাদের জেরে কুড়ুল দিয়ে স্ত্রীকে কুপিয়ে খুন পাষন্ড স্বামীর

বিনা পেট্রোলে যাবে ৯০ কিলোমিটার, শিগগিরই বাজারে আসছে চমকপ্রদ গাড়ি

দ্বিতীয় দিনের প্রতিবাদের আগেই সতর্কতামূলক গ্রেফতার সিজেপি প্রধান অভিজিৎ দীপকে সহ ৩ নেতা

ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, দুর্গাপুজোয় কেমন থাকবে কলকাতা-সহ গোটা বাংলার আবহাওয়া?

সৌদি আরবে বিমানবন্দরে ফের হামলা, মৃত অন্তত ১২

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি