‘গ্রেফতার করে ঢুকিয়ে দেব, সে যেই হোক’, অগ্নিশর্মা মমতা

পুরুলিয়া জেলার বলরামপুরে বড়সড় দুর্নীতি ফাঁস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। সেই সঙ্গে দিলেন দোষীদের কড়া হুঁশিয়ারি।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনের পরে সোমবার প্রথমবারের জন্য পুরুলিয়ার(Purulia) মাটিতে পা রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন বেলা ১টা নাগাদ তিনি দুর্গাপুর থেকে পুরুলিয়ায়া এসে পৌঁছান। হেলিপ্যাড থেকেই মুখ্যমন্ত্রী সোজা চলে আসেন শহরের রবীন্দ্র ভবনে। যোগ দেন প্রশাসনিক বৈঠকে(Administrative Meeting)। আর সেই বৈঠক থেকেই তিনি নিজেই ফাঁস করে দিলেন এক বড়সড় দুর্নীতির(Corruption) চক্র। প্রশাসনিক সভার মঞ্চ থেকেই সবার সামনে, সংবাদমাধ্যমের সামনে একে একে পড়ে শোনালেন জেলার বেশ কিছু গরীব আদিবাসী ও কৃষক পরিবারদের অভিযোগ। কীভাবে দুটি মধ্যস্তত্বভোগী ব্যবসায়ীক দোকান জেলার মানুষদের লুটে চলেছে তা সবার সামনে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে সেই দুর্নীতির সঙ্গে প্রশাসনিক স্তরের লোকেরাও যে জড়িত সেটাও বুঝিয়ে দেন। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তখনই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এদিনের প্রশাসনিক সভায় শুরু থেকেই মুখ্যমন্ত্রীকে খুবই ক্ষুব্ধ দেখাচ্ছিল। তার পিছনে যে এই বড়সড় দুর্নীতি চক্র জড়িয়ে রয়েছে সেটা কেউই আঁচ পাননি। কার্যত এদিনের সভা থেকেই মুখ্যমন্ত্রী ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সভার শুরুর দিকেই তিনি মঞ্চ থেকেই এক এক করে জমি সংক্রান্ত একাধিক দরখাস্ত পড়ে শোনাতে থাকেন। জমির মিউটেশন নিয়ে যেসব অভিযোগ এসেছে সেইসব অভিযোগের সাক্ষীদের এদিন মঞ্চে হাজির করেন মুখ্যমন্ত্রী। বলরামপুর(Balrampur) ব্লকের বড় উম্মা গ্রাম পঞ্চায়েতের নামশোল আগুইবেড়া গ্রামের মানুষ রাজেন হেমব্রম। তাঁকে স্টেজে ডেকে নেন মুখ্যমন্ত্রী। তারপরেই বলেন, ‘ওঁর বাবা মারা গিয়েছেন ২০১১ সালে। জমি মিউটেশন করতে গেলে বিএলআরও অফিস থেকে বলা হয় জমির পরচা বের করতে হবে। পরচার প্রতি কপি বের করতে দালাল নিয়েছে ১০০ টাকা করে। বিএলআরও অফিসের উল্টো দিকের দোকান মিউটেশন করতে নিয়েছে দেড় হাজার টাকা।’

তারপরেই মঞ্চে তুলে নেন বলরামপুর ব্লকেরই নামশোল মান্ডি গ্রামের মাধব মাহাতো ও তাঁর ভাই যাদব মাহাতোকে। তাঁকে দেখিয়ে বলেন, ‘মাধব মাহাতো ও যাদব মাহাতো বাবা মারা গিয়েছেন। বাবার জমি মিউটেশন করতে দালালকে দিতে হয়েছে ১০ হাজার টাকা। হুড়া ব্লকের দলদলির কামারডিতে এক একর জমি মিউটেশন করতে দালাল চেয়েছে ৩০ হাজার টাকা। জমি রেকর্ড নেই। তাই কৃষকবন্ধু পাচ্ছে না। বলরামপুরের আইসি কে আছেন?’ মুখ্যমন্ত্রীর কথা শুনে বলরামপুর থানার আইসি উঠে দাঁড়াতেই মুখ্যমন্ত্রী বলেন, ‘বলরামপুরের বিএলআরও অফিসের ঠিক উল্টো দিকে ২টো দোকান রয়েছে। একটি হল করালীকিঙ্কর মোহান্তির দোকান। তার সাইনবোর্ড ভাঙা, অন্যটি হল প্রিয়াঙ্কা ভ্যারাইটিস। বিএলআরও অফিসের সব কাজ ওই দুটি দোকানে হয়। সাধারণ মানুষ বিএলআরও অফিসে সাধারণ মানুষ গেলে বলা হচ্ছে ওই দুটি দোকানে গিয়ে বুঝে আসতে হবে। গরিব মানুষকে বলা হচ্ছে জমি মিউটেশনের জন্য রেট চালু হয়েছে। জমির মাপ অনুয়ায়ী ওই দোকান থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত মিউটেশনের খরচ করতে বলা হচ্ছে। এরা হচ্ছে মিডল ম্যান। ওরা যেই হোক দ্রুত তদন্ত করে আমি এর একটা রিপোর্ট চাই।’

এরপরই মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দেন। বলেন, ‘জমি মিউটেশন এখন অনলাইনে হয়ে গিয়েছে। বাবা মারা গেলে সন্তানরা তার সম্পত্তি পাবে। তাহলে কেন আপনারা তাদের ঘোরাচ্ছেন? পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে এনিয়ে অভিযোগ হয়নি? আগে ভাবতাম রাজনীতির লোকজন দুর্নীতি করে। সরকারি কর্মীদের সুনামের সঙ্গে কাজ করতে হবে। সরকারি কর্মীদের ঢাল করে যারা এই সব অনিয়ম করছে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিতে হবে। নামশোল মান্ডি গ্রামের এইসব পরিবারগুলিকে কেউ যদি এই পরিবারকে ধমকায়, চমকায় আমি তাকে প্রথমেই গ্রেফতার করে ঢুকিয়ে দেব। সে যেই হোক। এই কেসগুলি তুলে আনার উদ্দেশ্য হল সমাধানটা কী হবে?’ যদিও মুখ্যমন্ত্রীর এই দুর্নীতির ঘটনা তুলে ধরার সময় জেলা প্রশাসনের সব আধিকারিকেরাই মুখ চুপ করে ছিলেন। শেষে জেলার পুলিশ সুপার আশ্বাস দেন এই দুর্নীতির ঘটনার তদন্ত হবে ও দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’, গুজব উড়িয়ে দিলেন নির্মাতারা

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

শ্রদ্ধার প্রেমিকের সঙ্গে তুমুল ঝামেলা, অশনীর গ্রোভারের বায়োপিক থেকে সরে দাঁড়ালেন আমির

বিশ্বকাপ জেতায় টমেটো উপহার পেলেন স্পেনের দুই তারকা

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা