নববর্ষে ভোটপ্রচারে উত্তরবঙ্গে মমতা-শাহর দ্বৈরথ, দক্ষিণে অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি : শিয়রে বিধানসভা নির্বাচন। বিপুল আসনে জয় পেয়ে চতুর্থবার ক্ষমতায় আসতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। ভোটের দিন যত এগিয়ে আসছে, তত প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে ঘাসফুল শিবির। নিজের নিজের এলাকায় প্রচারে ব্যস্ত প্রার্থীরা। এই প্রার্থীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণে প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নববর্ষের দিনেও প্রচারে রয়েছেন তাঁরা। হাতে কম সময় থাকায় একদিনে একাধিক সভা ও পদযাত্রা করছেন তাঁরা। বুধবার উত্তরবঙ্গে সভা ও পদযাত্রা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি এদিন উত্তরবঙ্গে সভা করবেন অমিত শাহ। পাশাপাশি দক্ষিণবঙ্গ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, বুধবার চোপড়া ও ইসলামপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করবেন ইসলামপুর কোর্ট ময়দানে। তারপরে তিনি শিলিগুড়ি গিয়ে গৌতম দেবের সমর্থনে পদযাত্রা করবেন। হোটেল হেরিটেজ থেকে হাসমি চক পর্যন্ত পদযাত্রা রয়েছে তাঁর।  এদিন নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থীর হয়েও পদযাত্রা করবেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবাড়ি বাজার থেকে চালসা মোড় হয়ে গলাই পর্যন্ত পদযাত্রা করবেন তিনি। বুধবার ১টি জনসভা ও ২টি পদযাত্রা রয়েছে তাঁর। অন্যদিকে, দক্ষিণবঙ্গে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীর হয়ে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বজবজ বিধানসভা কেন্দ্রের প্রার্থীর হয়ে পদযাত্রা রয়েছে তাঁর। চড়িয়াল মোড় থেকে পূজালী পেট্রোলপাম্প  পর্যন্ত রোড শোতে অংশ নেবেন তিনি।

নববর্ষের দিন ভোটের প্রচারে ঠাসা কর্মসূচি রয়েছে অমিত শাহের। জেলায় জেলায় ঘুরে জনসভা করবেন তিনি। বুধবার তাঁর চারটি জনসভা রয়েছে বাংলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে জনসভা করবেন তিনি।

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড