পর্যটন, ফিল্মসিটি, শিল্পপার্ক দিয়ে পুরুলিয়াকে সাজাতে চান মমতা

পুরুলিয়ায় তৈরি হতে চলেছে ফিল্ম সিটি। হবে বৃহৎ শিল্পের পার্কও। সম্প্রসারণ করা হবে পর্যটন শিল্পেরও। জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের পশ্চিমপ্রান্তের জেলা পুরুলিয়া(Purulia) দীর্ঘদিন ধরেই বঞ্চিত থেকেছে উন্নয়ন থেকে। বিশেষ করে বাম জমানায়। ২০১১ সালে পরিবর্তনের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata BAnerjee) হাত ধরে এই জেলা ফের উন্নয়নের মুখ দেখেছে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচন, ২০১৯ সালের লোকসভা নির্বাচন এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পুরুলিয়া জেলায় বিজেপি ভাল ফল করলেও উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে মমতার সরকার। কিন্তু তারপরেও চলতি জেলা সফরে মুখ্যমন্ত্রীর নজরে এসেছে দীর্ঘদিন ধরেই জেলার একের পর এক প্রকল্পের কাজ বকেয়া হয়ে পড়ে রয়েছে। তা নিয়ে সোমবার জেলার প্রশাসনিক বৈঠকে বেশ ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জেলা ছাড়ার আগে প্রকাশ্যে কর্মীসভায় যোগ দেন। সেখান থেকেই এদিন তিনি বার্তা দেন পুরুলিয়াকে শিল্পের সম্ভারে সাজিয়ে তোলার। জানান, অযোধ্যা পাহাড়ের দেশে হবে ফিল্মসিটি(Filmcity), হবে শিল্পপার্ক(Industrial Park)। জোর দেওয়া হবে পর্যটন শিল্পে(Tourism)।

এদিন মুখ্যমন্ত্রী জানান, পুরুলিয়ায় তৈরি হতে চলেছে ফিল্ম সিটি। মানে ‘সিনেমা শহর’। দক্ষিণ ভারতের হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটির আদলে সেই শহর গড়ে তোলা হবে। পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে এই ফিল্মসিটি তৈরি করা হবে। পাহাড় ও নদী ঘেঁষা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সরকারি জমিতেই ওই ফিল্মসিটি তৈরি করা হবে বলে এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন। ওই ফিল্মসিটি তৈরি হলে তা যেমন পর্যটকদের কাছে একটা বড় আকর্ষণ হয়ে উঠবে তেমনি পুরুলিয়া জেলায় সিনেমার শ্যুটিংয়ের সংখ্যা বাড়বে। জেলার অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। যে জায়গায় পাহাড়, জঙ্গল রয়েছে, সেখানে রাজ্য সরকারের তরফ থেকে ১০ একর জমি দেওয়া হবে। সেখানেই ওই ফিল্মসিটি তৈরি করা হবে। প্রাথমিক পছন্দের জায়গা হিসাবে গড় পঞ্চকোটের নামও উঠে এসেছে। 

পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন পর্যটন শিল্পের আরও সম্প্রসারণের কথাও জানান। বলেন, পাকবিড়রার জৈন মন্দির সংস্কার করার জন্য তথ্য ও সংস্কৃতি দফতরকে ১ কোটি ও পর্যটন দফতরকে ১ কোটি টাকা কথা বলেছি। জেলার বিভিন্ন জায়গার পর্যটন কেন্দ্র মিলিয়ে ট্যুরিজম সার্কিট গড়ে তোলার কথাও বলেছি কালকের বৈঠকে। পর্যটন কেন্দ্রগুলিতে আরও হোম স্টে বাড়াতে হবে। জেলার মাটির সৃষ্টির কেন্দ্রগুলিতে কুঁড়ে ঘরের আদলে কটেজ তৈরি করতে হবে। সেখানে ওই কটেজকে কেন্দ্র করে বাজারও গড়ে উঠবে। এ ছাড়াও রঘুনাথপুরে ৭২ হাজার কোটি টাকার শিল্প গড়ে উঠবে। রঘুনাথপুরে প্রচুর বিনিয়োগ আসবে। বিনিয়োগকারীদের সেখানে যাতে কোনওরকম সমস্যা না হয় বা কেউ তাঁদের অসুবিধা না করেন, তা দেখতে হবে। রঘুনাথপুর থানার পুলিস ও প্রশাসনকেও এবিষয়ে নজর রাখতে হবে। থানার ওসি, আইসিদের গ্রামে গ্রামে জনসংযোগ বাড়ানোর পাশাপাশি ঝাড়খণ্ড সীমানা এলাকায় নাকাচেকিং আরও বাড়াতে হবে।

‘রাবণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার