দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেগঙ্গায় ঘর থেকে উদ্ধার রক্তাক্ত দেহ, পাশে ২ থালা ভাত, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, দেগঙ্গা :  ঘর থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেগঙ্গায়। মৃতদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। তদন্তে নেমেছে দেগঙ্গা থানার পুলিশ। মৃতের নাম বাবলু কর্মকার। এই ঘটনায় আটক ১।

জানা গিয়েছে, দেগঙ্গা বাজার এলাকার বাসিন্দা বাবলু কর্মকার। দিনমজুরের কাজ করতেন। বাড়িতে মায়ের সঙ্গে থাকলেও আলাদা ঘরে থাকতেন। আশেপাশে বাকি পরিবারের সদস্যরাও রয়েছেন। পরিবার সূত্রে খবর, রোজই নেশা করতেন বাবলু। বাড়িতে নেশার আড্ডা বসাতেন প্রায়। মা আলাদা ঘরে থাকায় এদিন কিছু জানতেও পারেননি। শুক্রবার রাতে বন্ধুদের সঙ্গে মদের আসর বসিয়েছিলেন। শনিবার সকালে অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে সকলের সন্দেহ হয়। দরজা খুলে ঘরে ঢুকে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা।  মশারি টাঙানো ছিল। সেই মশারিতেও রক্তের ছিটে পাওয়া গিয়েছে। ঘাড়ে ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহের কাছেই ২ থালা ভাত ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দেগঙ্গা থানার পুলিশ। খুনে ব্যবহৃত ধারাল অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মদের আসরে বচসা নাকি অন্য কোনো কারণে খুন জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছে, প্রায় মদের আসর বসাতেন। বিয়ে করেছিলেন মৃত ব্যক্তি। কিন্তু স্ত্রী তার সঙ্গে থাকত না। শুক্রবার রাতে বাড়িতে ছিলেন।সকালে ঘরে ঢুকে মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। ঘরেই  দুজনের ভাত বাড়া ছিল। কে বা কারা এই ঘটনা ঘটিয়ে, সেই বিষয়ে প্রতিবেশীরা কিছু জানাতে পারেনি।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ