পরকীয়া সন্দেহে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী স্বামী

বিবাহ বহির্ভুত সম্পর্ক রয়েছে সন্দেহে স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে আত্মঘাতী হলেন স্বামী। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিবাহ বহির্ভুত সম্পর্ক রয়েছে সন্দেহে স্ত্রীকে এলোপাথাড়ি কুপিয়ে আত্মঘাতী হলেন স্বামী। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার অন্তর্গত ফকিরবাদে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। জখম স্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গিয়েছে। অন্যদিকে মৃত নুরাবুলের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম নুরাবুল শেখ। সাগরপাড়া থানার অন্তর্গত ফকিরবাদ এলাকার বাসিন্দা তিনি। দীর্ঘদিন ধরে তাঁর স্ত্রীর সঙ্গে নুরাবুলের অশান্তি চলছিল। মূলত স্ত্রীর বিবাহ বহির্ভুত সম্পর্ক রয়েছে এই সন্দেহ তাদের মধ্যে নিত্য বিবাদ লেগে থাকত। তার মাঝে বুধবার ভোর রাতে ঘুমন্ত অবস্থায় স্ত্রী সোনালী বিবিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানার অভিযোগ ওঠে নুরাবুলের বিরুদ্ধে। স্ত্রীকে কোপানোর পর বাড়ি থেকে বাইরে গিয়ে একটি কাঁঠাল গাছের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। অন্যদিকে আক্রান্ত হওয়ার পর এদিন ভোরে আর্ত চিৎকার করেন সোনালী বিবি। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। বাড়ি থেকে ওই বধূকে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান তাঁরা। সেখানে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা চিকিৎ শুরু করেন। বেশকিছুক্ষণ পর সোনালী বিবিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তাঁর শারীরীক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

এদিকে ঘটনাস্থলে গিয়ে মৃত নুরাবুল শেখের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে সাগরপাড়া থানার পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়

নির্বাচন কমিশনের স্বীকৃতি রয়েছে? কাকলি-সুদীপ-শতাব্দীদের ‘কাগজ’ দেখাতে বললেন অধ্যক্ষ