বালি  ব্রিজ থেকে গঙ্গায়  ঝাঁপ যুবকের, শুরু তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বালি ব্রিজ থেকে গঙ্গায়  ঝাঁপ যুবকের। বুধবার সাতসকালে ঝাঁপ দেয় এই যুবক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এদিন সকালে একটি যুবক বাইকে করে ব্রিজের ওপর এসেছিল। কিছুক্ষণ ব্রিজের ওপর চুপ করে বসে থাকার পর ওই যুবক বাইকের ওপর উঠে আচমকাই গঙ্গায় ঝাঁপ দেয়। এই ঘটনার জেরে বালি ব্রিজ সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। বর্তমানে ওই যুবকের খোঁজ পেতে শুরু হয়েছে তল্লাশি।

প্রতিদিনের মতন আজও হাওড়া ব্রিজে এসেছিলেন প্রাতঃভ্রমণকারীরা। আর তখনই ঘটল বিপত্তি। এদিনের ঘটনা প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন,” প্রতিদিনের মত আজও  বালি ব্রিজে এসেছিলাম প্রাতঃভ্রমণ করতে। সকালে দেখি একটি যুবক বাইক নিয়ে ব্রিজের ওপর বসে আছে। দেখে মনে হল কাঁদছিল। এরপর হাঁটতে চলে যাই। ফেরার পথে দেখি ব্রিজের ওপর জমায়েত। সবাই বলছে যুবকটি ঝাঁপ দিয়েছে। তারপর আমরা পুলিশকে খবর দিই।“

পুলিশ সূত্রে খবর, গঙ্গায় ঝাঁপ দেওয়া যুবকের  বছর ৩২-এর অজিত সাউ। তিনি আমর্হাস্ট স্ট্রিটের বাসিন্দা। জানা যায়  বন্ধু রতনের কাছ থেকে বাইক নিয়ে এদিন অজিত বালি  ব্রিজে আসে। তারপর ব্রিজের ওপর বাইকটিকে রেখে সে গঙ্গায় ঝাঁপ দেয়। ইতিমধ্যেই বাইকের মালিক রতনকে ডেকে পাঠিয়েছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই অজিতের সম্পর্কে নানান তথ্য জানতে পারবে পুলিশ। এদিনের এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি