সিবিআইয়ের কাছে নিখোঁজ মানিক এলেন বিধানসভায়

এদিন সশরীরে বিধানসভায় হাজির হন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। বিধায়ক হিসাবে দায়িত্ব পালন করতে বিধানসভায় এসেছেন বলে দাবি করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁর বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই লুক আউট নোটিস জারি করেছে। তাঁকে নাকি খুঁজে পাচ্ছে না সিবিআই! মঙ্গলবার সেই মানিক ভট্টাচার্যকে দেখা গেল বিধানসভায়। এদিন সশরীরে বিধানসভায় হাজির হন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। বিধায়ক হিসাবে দায়িত্ব পালন করতে বিধানসভায় এসেছেন বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক জানান, এদিন বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠক ছিল। সেই কমিটির সদস্য হিসাবে এদিন ওই বৈঠকে যোগ দিতে তিনি বিধানসভায় আসেন বলে জানান। তিনি তদন্তে সবরকমের সহযোগিতা করছেন বলে জানান তিনি। প্রসঙ্গত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে সিবিআই। সিবিআই দাবি করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গত কয়েক সপ্তাহ ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই দাবি অস্বীকার করেছিলেন মানিক। তিনি যাদবপুরে নিজের বাড়ি থেকে সংবাদমাধ্যমের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করেছিলেন। সেই বাড়ির ভিডিয়োও দেখিয়েছিলেন মানিক ভট্টাচার্য। তারপর এবার মঙ্গলবার বিধানসভায় তাঁকে দেখা গেল।

উল্লেখ্য, কলকাতা হাইকোর্ট মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে অপসারণ করেছিল আগেই। এরপর রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে সম্প্রতি তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেয়। গত শুক্রবার রাজ্য পুলিশের তরফে মানিকের বিধায়ক হিসাবে প্রাপ্য নিরাপত্তা প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয় রাজ্য পুলিশ। প্রসঙ্গত রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। এর আগে একাধিকবার মানিক ভট্টাচার্যকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে জিজ্ঞাসাবাদও করেছিল গোয়েন্দারা।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম