চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরকীয়ার করুণ পরিণতি! বস্তায় যুবকের টুকরো টুকরো দেহ উদ্ধার

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সম্পর্কের জটিলতা জীবনে ডেকে আনল বিপর্যয়। কয়লা খাদানের পাশের এক জলাশয় থেকে উদ্ধার হল বস্তাবন্দি যুবকের টুকরো করা দেহ(Dead Body Rescued)। ঘটনার জেরে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম জেলার(Birbhum District Incident) কাঁকড়তলা থানার খয়রাশোলে। দেহ উদ্ধার করতে এসে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়েন পুলিশ বাহিনী(Local Police)। রক্তের বদলে তাঁদেরও রক্ত চাই, দাবি তোলেন এলাকাবাসীরা। দেহ উদ্ধারের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে তা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার। বর্তমানে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই খবর।

আরও পড়ুনঃ কে বলবে বাড়ছে বয়স! দুধ সাদা বিছানায় দুরন্ত পোজ মনামীর

পরকীয়া সম্পর্কের জেরেই এই খুন বলে মনে করা হচ্ছে(Murder Case)। মৃত ব্যক্তির নাম ইনসান শেখ। বয়স ৩৮ বছর। গত ৩ দিন যাবত নিঁখোজ ছিলেন ইনসান। বহু খোঁজাখুঁজির পরেও তাঁর সন্ধান মেলেনি বলে অভিযোগ। এরপর বুধবার সকালে কাঁকড়তলা থানা এলাকার খয়রাশোল ব্লকের এক জলাশয়ের পাশে একটি সাদা বস্তা পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় থানায়। বস্তা খুলতেই উদ্ধার হয় ইনসানের টুকরো করা দেহ। ইতিমধ্যেই ওই মৃতদেহের টুকরোগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ ‘হার্দিক অভিনন্দন বন্ধু’, ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা মোদির

স্থানীয়রা জানান, রসাগ্রামের বাসিন্দা এক মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল ইনসানের। তা নিয়ে অশান্তিও হয়েছে বিস্তর। অনুমান করা হচ্ছে সেই অশান্তির জেরেই ইনসানের এমন করুণ পরিণতি। তবে দমে যেতে রাজি নন এলাকাবাসীরা। তাঁদের বক্তব্য, ‘খুন কা বদলা খুন’। যদিও স্থানীয় পুলিশ সমঝোতার মাধ্যমে পরিস্থিতির উত্তাপে জল ঢালতে সক্ষম হয়েছেন। এই খুনের নেপথ্যে কে বা কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দোষীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

নিখোঁজ অভিজিৎ গাঙ্গুলী,ভোট প্রচারে নেই সাংসদ,পড়ল একাধিক নিখোঁজ পোষ্টার

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ফরাক্কায় কংগ্রেস কর্মীর বাড়ির ছাদে ভয়াবহ বোমা বিস্ফোরণ, ভেঙে পড়ল পাঁচিল

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ