হাওড়া শাখায় বাতিল একাধিক ট্রেন, দেখে নিন তালিকা

বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর থেকে আগামী ২৮ ডিসেম্বর (December) পর্যন্ত হাওড়া-বর্ধমান (Howrah Bardhaman) কর্ড লাইনে বাতিল থাকবে বহু লোকাল ট্রেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: লাইনে কাজের জন্য বাতিল করা হল একগুচ্ছ লোকাল ট্রেন (Local Train)। বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর থেকে আগামী ২৮ ডিসেম্বর (December) পর্যন্ত হাওড়া-বর্ধমান (Howrah Bardhaman) কর্ড লাইনে বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন। টানা দু সপ্তাহ ট্রেন বাতিলের জেরে ভোগান্তিতে পড়বেন যাত্রীরা (Passengers)।

রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে ইন্টার লকিংয়ের কাজের জন্য প্রায় দু সপ্তাহ লোকাল ট্রেন পরিষেবা ব্যহত হবে। ১৫ ডিসেম্বর থেকে আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত এই শাখায় একাধিক ট্রেন বাতিল থাকবে। কোন কোন ট্রেন বাতিল থাকবে? রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া থেকে ৩৬৮২৭ নম্বর হাওড়া-বর্ধমান লোকাল, ৩৬০৮৩ নম্বর হাওড়া-মাসাগ্রাম লোকাল, ৩৬০৮৫ নম্বর হাওড়া-মাসাগ্রাম লোকাল বাতিল থাকবে। একইসঙ্গে বাতিল থাকবে ৩৬০১১ নম্বর হাওড়া-বারুইপাড়া লোকাল এবং ৩৬০৭১ নম্বর হাওড়া-গুড়াপ লোকাল।

এছাড়াও মাসাগ্রাম থেকে ৩৬০৮৪ এবং ৩৬০৮৬ মশাগ্রাম-হাওড়া লোকাল, বর্ধমান থেকে ৩৬৮৪০ বর্ধমান-হাওড়া কর্ড লোকাল, গুড়াপ থেকে ৩৬০৭২ গুড়াপ-হাওড়া লোকাল, বারুইপাড়া থেকে ৩৬০১২ বারুইপাড়া-হাওড়া লোকাল ও বাতিল থাকবে ১৫ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত। উল্লেখ্য, কামারকুন্ডু, বারুইপাড়া, চন্দনপুর, হাওড়া-বর্ধমান কর্ড লাইনের অন্যতম ব্যস্ত রেলস্টেশন। এই সমস্ত স্টেশন থেকে প্রতিদিন বহু যাত্রী যাতায়াত করেন। টানা প্রায় দু সপ্তাহ রেল পরিষেবা ব্যাহত হলে ভোগান্তিতে পড়বেন নিত্যযাত্রীরা, তা আর বলার অপেক্ষা রাখে না। উল্লেখ্য, হাওড়া-বর্ধমান কর্ড লাইনের কাজের জন্য অন্যতম ব্যস্ত রেলস্টেশন কামারকুন্ডু, বারুইপাড়া, চন্দনপুরে কয়েকদিন আগেও ট্রেন চলাচল বন্ধ ছিল।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে