বৃহস্পতিবার হাওড়া শাখায় বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন

একাধিক ট্রেন বাতিল করার পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বৃহস্পতিবার হাওড়া শাখায় বাতিল থাকবে একাধিক লোকাল (Local Train) ও এক্সপ্রেস ট্রেন (Express Train)। রেল সূত্রে খবর, ৯ তারিখে বর্ধমান হাওড়া মেইন লাইন (Howrah main Line); কর্ড লাইন (Cord Line) এবং কাটোয়া লাইনের (Katwa Line) লোকাল ট্রেন (Local Train) বাতিল করা হয়েছে। বাতিল করার পাশাপাশি কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।

রেল সূত্রে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার মেন লাইনে ১৭টি, কর্ড লাইনে ১৪টি এবং মেল এক্সপ্রেস মিলিয়ে ৪১টি ট্রেন বাতিল থাকবে। যদিও রাজধানী এক্সপ্রেস-সহ হাতে গোনা কয়েকটি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন ৩ নম্বর লাইন দিয়ে পাশ করবে। কী কারণে বন্ধ থাকবে ট্রেন চলাচল? হাওড়া-র ডিআরএম মনীশ জৈন জানান, বর্ধমান স্টেশনের পাশের পুরনো রেল ওভারব্রিজটি ভেঙে ফেলার কারণে বর্ধমান থেকে একাধিক শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল। তিনি আরও জানান, পুরনো সেতুতে টোটো,সাইকেল উঠছিল। যার ফলে বিপদ বাড়ছিল। পাশাপাশি নতুন কিছু দূরপাল্লার রেক বা কয়লাবহনকারী রেকের মাথা পুরনো ব্রিজ দিয়ে চলাচলের সময় বাধার সম্মুখীন হচ্ছিল। তাই নিরাপত্তার স্বার্থে এই ব্রিজ ভেঙে ফেলার সিদ্ধান্ত। ব্রিজ ভেঙে ফেলার পরে প্ল্যাটফর্ম এবং ট্র্যাকের পরিধিও বাড়বে।

হাওড়া-র ডিআরএম আরও জানান, বুধবার মধ্যরাতের পর পুরনো সমস্ত গার্ডার একে একে ক্রেন দিয়ে তুলে ফেলা হবে। তবে কাজের জেরে আগামীকাল মেইন লাইনে ১৭, কর্ডে ১৪ এবং মেল এক্সপ্রেস মিলিয়ে ৪১টি ট্রেন বাতিল। রাজধানী-সহ হাতে গোনা কয়েকটি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেন ৩ নম্বর লাইন দিয়ে পাস করবে। প্ল্যাটফর্ম পাবে না।

অন্যদিকে ট্রেন বাতিলের ফলে দুর্ভোগে পড়বেন নিত্যযাত্রীরা। তাঁরা জানান, কোভিড পরিস্থিতিতে লকডাউনের জন্য প্রায় দু’বছর ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রেন চালু হওয়ার পরেও প্রায় একবছর ধরে থার্ড লাইন ও ইন্টারলকিংয়ের কাজ চলেছে। যার ফলে দফায় দফায় ব্লক এবং ট্রেন বাতিলের ঘটনা ঘটেছে। মেন লাইনে এবং কর্ড লাইনে ভোগান্তির মুখে পড়তে হয়েছে যাত্রীদের।

রক্তদান শিবিরে ‘ভুয়ো’ মেডিক্যাল অফিসার! বিতর্কে ন্যাশনাল মেডিক্যালের বহু ডাক্তারি পড়ুয়া

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দাদা, ময়নাতদন্তে দেহ নিয়ে যাওয়ার আগে রাখি বাঁধল বোন

অলক্ষ্যে হেসেছিলেন বিধাতা! ভিসা বাতিলেই নেপালের বিপর্যয় থেকে বাঁচলেন বাংলার বৃদ্ধা

নেপালের বন্যায় ভেসে আসা মৃত মহিলার কান থেকে দুল খুলে নিচ্ছে যুবক! ভাইরাল ভিডিও

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

ক্যামাক স্ট্রিটে অভিষেকের কার্যালয়ে ‘বেআইনি’ বিলবোর্ড ভাঙাকে কেন্দ্র করে উত্তেজনা

ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন সোনল দিনুশা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?